কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ১৬ই সেপ্টেম্বর, ২০২৬-এ ‘বিশেষ অভিযান ৬’ - এর জন্য একটি নিবেদিত ওয়েব-পোর্টাল চালু করবেন
প্রকাশিত:
15 SEP 2026 1:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ভারত সরকারের ৮৪টি মন্ত্রক ও বিভাগের 'স্পেশাল ক্যাম্পেইন ৬' - এর নোডাল অফিসার, জন-অভিযোগ সংক্রান্ত নোডাল অফিসার এবং আপিল কর্তৃপক্ষের এক বৈঠকে এই অভিযানের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ অনলাইন ওয়েব-পোর্টাল (https://scdpm.nic.in/SCDPM26)-এর সূচনা করবেন। এই বৈঠকে ডিএআরপিজি - এর সচিব, ডাক বিভাগের সচিব, কয়লা সচিব, ডিওএসইএল - এর সচিব এবং খনি সচিবও বক্তব্য রাখবেন।
২০২১ সাল থেকে 'প্রশাসনিক সংস্কার ও জন-অভিযোগ বিভাগ' এই বিশেষ অভিযানগুলির সমন্বয় ও পরিচালনার জন্য নোডাল বিভাগ হিসেবে কাজ করছে। সারা দেশের সরকারি দপ্তরগুলিতে স্বচ্ছতা বজায় রাখা এবং জমে থাকা কাজের বোঝা কমানোর লক্ষ্যে প্রতি বছর এই অভিযানগুলি আয়োজন করা হয়। 'স্পেশাল ক্যাম্পেইন ৬' ২০২৬ সালের ২রা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এর আগে ১৬ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তুতি পর্ব চলবে। এই বিশেষ অভিযানের লক্ষ্য হ’ল 'স্যাচুরেশন অ্যাপ্রোচ' বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের পদ্ধতির মাধ্যমে ভারত সরকারের সমস্ত দপ্তরে স্বচ্ছতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
২০২১ সাল থেকে এই বিশেষ অভিযানের পাঁচটি সংস্করণের (২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫) মাধ্যমে এবং মাসিক সচিবালয় সংস্কার পর্যবেক্ষণ প্রক্রিয়ায় (জুলাই ২০২৬ পর্যন্ত) ২৪.২০ লক্ষেরও বেশি স্থান বা সাইটকে অভিযানের আওতায় আনা হয়েছে, ১৮০.৪৮ লক্ষেরও বেশি ফাইল বাছাই বা নিষ্পত্তি করা হয়েছে এবং বাতিল সামগ্রী বা স্ক্র্যাপ বিক্রির মাধ্যমে ৫,১০২.৯১ কোটি টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে। শুধুমাত্র 'স্পেশাল ক্যাম্পেইন ৫'-এর সময় প্রায় ১১.৬ লক্ষ স্থানকে আওতাভুক্ত করা হয়েছিল, ২৯.৫২ লক্ষ ফাইল নিষ্পত্তি করা হয়েছিল, ২৩৩.৭৫ লক্ষ বর্গফুট অফিস স্পেস বা জায়গা খালি করা হয়েছিল এবং বাতিল সামগ্রী বিক্রি করে প্রায় ৮৩৩.৯২ কোটি টাকা আয় হয়েছিল।
এই বিশেষ অভিযান চলাকালীন অনেক উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছিল; সেগুলিকে নথিবদ্ধ করা হয় এবং ডিসেম্বরে 'সুশাসন সপ্তাহ' চলাকালীন মূল্যায়ন প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়। এই বিশেষ অভিযানগুলির নেতৃত্বে ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সচিবরা। প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানেও বিশেষ প্রচার অভিযানের উদ্যোগ ও সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ৫ আগস্ট ২০২৬ তারিখে ভারত সরকারের সকল সচিবকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন এবং ডিএআরপিজি ১৩ আগস্ট ২০২৬ তারিখে 'বিশেষ প্রচার অভিযান ৬'-এর জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। এই 'বিশেষ প্রচার অভিযান ৬' সমস্ত মন্ত্রক/বিভাগ এবং তাদের সংযুক্ত/অধীনস্থ/স্বায়ত্তশাসিত কার্যালয়—যার মধ্যে পরিষেবা প্রদানকারী বা জনগণের সাথে সরাসরি যোগাযোগ রক্ষাকারী মাঠপর্যায়ের কার্যালয় এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনও অন্তর্ভুক্ত, সেগুলিতে পরিচালিত হবে। এই অভিযানে নাগরিক-কেন্দ্রিক কার্যপদ্ধতি ও অন্তর্ভুক্তিমূলক মানসিকতার মতো সর্বোত্তম অনুশীলনগুলিকে আরও সুসংহত করার ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি ই-বর্জ্য কার্যকরভাবে সংগ্রহ, পৃথকীকরণ ও নিষ্পত্তির বিষয়টিতেও বিশেষ গুরুত্ব অব্যাহত থাকবে।
'বিশেষ প্রচার অভিযান ৬'-এর প্রস্তুতি পর্ব ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রস্তুতি পর্বে মন্ত্রক ও বিভাগগু্লি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জমে থাকা কাজ বা অমীমাংসিত বিষয়গুলি চিহ্নিত করবে, প্রাথমিকপর্যায়ের কর্মীদের কাজে নিয়োজিত করবে, অভিযানের স্থানগুলি চূড়ান্ত করবে, নথিপত্র পর্যালোচনা করবে, স্থান ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ করবে এবং চিহ্নিত বাতিল সামগ্রী বা স্ক্র্যাপ নিষ্পত্তির ব্যবস্থা করবে। সর্বোত্তম অনুশীলনগুলি ১৯ থেকে ২৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আয়োজিত 'সুশাসন সপ্তাহ ২০২৬' - এর সময় তুলে ধরা হবে।
SC/PM/SB
(রিলিজ আইডি: 2310544)
ভিজিটরের কাউন্টার : 3