PIB Backgrounder
ভারতে ডেটা সেন্টার: ডিজিটাল যুগের নির্ভরযোগ্য পরিকাঠামো
প্রকাশিত:
14 SEP 2026 11:05AM by PIB Kolkata
১৪ সেপ্টেম্বর, ২০২৬
ডেটা সেন্টার ভারতের ডিজিটাল জীবনের অদৃশ্য ইঞ্জিন। ব্যাংকিং, ই-গভর্ন্যান্স এবং অনলাইন পরিষেবা পরিচালনা থেকে শুরু করে নতুন প্রযুক্তির ডেটা পরিচালনায় সরকার একটি সহায়ক নীতিগত পরিবেশ তৈরি করছে। পরিকাঠামো, আর্থিক উৎসাহ এবং দূষণমুক্ত শক্তির ব্যবহার ভারতের ডেটা সেন্টার ব্যবস্থাকে শক্তিশালী করছে।
ডেটা সেন্টারের মাধ্যমে ভারতের ডিজিটাল পরিকাঠামোর শক্তিশালীকরণ
ভারতের ডিজিটাল অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, ক্লাউড কম্পিউটিং এবং ই-গভর্ন্যান্সের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নিরাপদ ডেটা স্টোরেজ ও কম্পিউটিং ক্ষমতার চাহিদা বাড়ছে। ডেটা সেন্টার এমন এক সুরক্ষিত ব্যবস্থা যা ডেটা সংরক্ষণ, প্রসেস এবং বিতরণ করে। আধুনিক ডেটা সেন্টার নিরবচ্ছিন্ন ডিজিটাল পরিষেবা বজায় রাখতে কম্পিউটিং, নেটওয়ার্কিং, বিদ্যুৎ, কুলিং বা শিতলীকরণ এবং সুরক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটায়।
ডেটা সেন্টারের অভ্যন্তরীণ প্রযুক্তি
ডেটা সেন্টার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ইউপিএস (UPS) এবং ব্যাকআপ জেনারেটর ব্যবহার করে। অত্যাধুনিক কুলিং ব্যবস্থা (HVAC) এবং লিকুইড কুলিং কম্পিউটারগুলির সঠিক তাপমাত্রা বজায় রাখে। সার্ভার, এইচডিডি (HDD) ও এসএসডি (SSD)-র মতো স্টোরেজ সিস্টেম ডেটা প্রসেস ও সংরক্ষণ করে। পাশাপাশি, নেটওয়ার্কিং সরঞ্জাম ও ফাইবার-অপটিক সংযোগ দ্রুত যোগাযোগের সুবিধা দেয়। ভার্চুয়ালাইজেশন প্রযুক্তি একটি ফিজিক্যাল সার্ভারে একাধিক 'ভার্চুয়াল মেশিন' চালনার সুযোগ দিয়ে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে।
ব্যবহারকারীর অনুরোধ যেভাবে প্রসেস করা হয়
ব্যবহারকারী কোনো ডিজিটাল অনুরোধ পাঠালে তা ১-২ সেকেন্ডের একটি নিরাপত্তা ও প্রক্রিয়াকরণ ধাপের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়:
১. *নিরাপত্তা স্তর (Security Layer):* সাইবার হুমকি থেকে সিস্টেমকে রক্ষা করতে প্রবেশদ্বারেই পরীক্ষা করা হয়।
২. *লোড ব্যালেন্সার (Load Balancer):* সার্ভারের ওপর অতিরিক্ত চাপ এড়াতে ডিজিটাল ট্র্যাফিক সঠিকভাবে পরিচালনা করে।
৩. *অ্যাপ্লিকেশন সার্ভার (Application Server):* অনুরোধ প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য নির্ধারণ করে।
৪. *এপিআই (API):* বার্তা বাহক হিসাবে অন্য অ্যাপ্লিকেশনের সঙ্গে যোগাযোগ করে।
৫. *ডেটাবেস সার্ভার (Database Server):* সুরক্ষিত স্থান থেকে প্রয়োজনীয় তথ্য উদ্ধার করে ফেরত পাঠানোর সুব্যবস্থা।
ভারতে ডেটা সেন্টারের বর্তমান পরিস্থিতি
ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC) দিল্লি, পুনে, হায়দ্রাবাদ এবং ভুবনেশ্বরে জাতীয় ডেটা সেন্টার এবং বিভিন্ন রাজ্যের রাজধানীতে ৩৭টি ছোট ডেটা সেন্টার স্থাপন করেছে। ২০২০ সালে ইনস্টল করা ক্ষমতা ৩৭৫ মেগাওয়াট থেকে বেড়ে ২০২৬ সালের আগস্ট নাগাদ ১.৫৭ গিগাওয়াটে পৌঁছেছে। ২০৩০ সালের মধ্যে এটি ৮ গিগাওয়াটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই এই ক্ষেত্রে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কাজ চলছে।
ডেটা সেন্টারের জন্য নীতিগত পরিবেশ
২০২২-২৩ বাজেটে ডেটা সেন্টারকে 'পরিকাঠামো' (Infrastructure) ক্ষেত্রের মর্যাদা দেওয়া হয়েছে, যা সহজ ও সুলভ ঋণের সুবিধা নিশ্চিত করেছে। ২০২৬-২৭ বাজেটে ভারতের ডেটা সেন্টার পরিকাঠামো ব্যবহারকারী বিদেশি ক্লাউড সেবা প্রদানকারীদের ২০৪৭ সাল পর্যন্ত ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্প
* *সেমিকন ২.০ (Semicon 2.0):* ₹১,২৭,৫০০ কোটি টাকা বরাদ্দে সেমিকন্ডাক্টর ব্যবস্থা সৃষ্টি।
* *ইন্ডিয়া-এআই মিশন (IndiaAI Mission):* ₹১০,৩৭১.৯২ কোটি টাকা বরাদ্দে এআই ব্যবস্থার প্রসার।
* *ইসিএমএস (ECMS) ও পিএলআই ২.০ (PLI 2.0):* বৈদ্যুতিন উপাদান ও আইটি হার্ডওয়্যার (যেমন সার্ভার) দেশীয়ভাবে তৈরির জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি।
ডেটা সেন্টার: শক্তি ও জল ব্যবস্থাপনা
বিদ্যুৎ চাহিদা ২০৩১-৩২ সালের মধ্যে ১৭ গিগাওয়াটে পৌঁছাতে পারে। পরিবেশবান্ধব সম্প্রসারণ নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে:
* *পুনর্নবীকরণযোগ্য শক্তি:* গ্রীন এনার্জি ওপেন অ্যাক্সেস এবং ন্যাশনাল গ্রীন হাইড্রোজেন মিশন গ্রহণ করা হয়েছে।
* *শান্তি আইন (SHANTI Act):* এটি এআই এবং ডেটা সেন্টারের জন্য পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের আইনি রূপরেখা।
* *বিআইএস মানদণ্ড (BIS Standards):* বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা (PUE), জল ব্যবহারের দক্ষতা (WUE) এবং কার্বন ব্যবহারের দক্ষতা (CUE) পরিমাপের মানদণ্ড নির্ধারণ করে।
* *উন্নত কুলিং বা শিতলীকরণ:* ডিরেক্ট-টু-চিপ লিকুইড কুলিং এবং ক্লোজড-লুপ ব্যবস্থার মাধ্যমে অপচয় রোধ সম্ভব হয়।
আগামী দিনের পথ
ডেটা সেন্টারগুলি তথ্যের সার্বভৌমত্ব, বিশ্বাসযোগ্যতা এবং অর্থনৈতিক স্বনির্ভরতার মূল ভিত্তি। ভারতের বিকশিত ভারত ২০৪৭ লক্ষ্য অর্জনে একটি দায়িত্বশীল, সুরক্ষিত এবং সুস্থায়ী পরিকাঠামো হিসাবে ডেটা সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তথ্যবিবরণী:
Niti Aayog
Ministry of Electronics & IT
Ministry of Finance
Ministry of Communications
Press Information Bureau
Others:
Click here to see pdf
*******
SSS/PK...
(রিলিজ আইডি: 2310376)
ভিজিটরের কাউন্টার : 4