পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

গুজরাটের কচ্ছ-এ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের আবাসস্থল পরিদর্শন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর

প্রকাশিত: 14 SEP 2026 3:31PM by PIB Kolkata

কচ্ছ/নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

 

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব আজ গুজরাটের কচ্ছ জেলার নালিয়ায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড (জিআইবি)-এর আবাসস্থল পরিদর্শন করেন। এই জিআইবি-র যথাসম্ভব সংরক্ষণ প্রদানের চলতি প্রয়াসের তিনি পর্যালোচনা করেন এবং সেইসঙ্গে কচ্ছ-এ এর বাসভূমি পরিমণ্ডলকে ঘিরে নানান ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

 

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী শ্রী অর্জুন মোধওয়াড়িয়া এবং বন বিভাগের পদস্থ আধিকারিকবৃন্দ, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার আধিকারিকবৃন্দ, সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যবৃন্দ। 

 

কেন্দ্রীয় মন্ত্রী ‘খাটালা সভা’য় জনপ্রতিনিধিদের সঙ্গে এই বিলুপ্তপ্রায় প্রজাতির পাখির সংরক্ষণে প্রয়োজনীয় নানান পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। মন্ত্রীকে জানানো হয় যে, তৃণাচ্ছাদিত প্রায় ১১ বর্গ কিলোমিটার এলাকা এই বিলুপ্তপ্রায় পাখিদের বসবাসের জন্য গড়ে তোলা হচ্ছে। ১৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বেড়া দেওয়ার কাজ চলছে। তিনি কচ্ছ বন বিভাগের ৩৩টি নজরদারি গাড়ি চলাচলের সূচনা করেন। 

 

কেন্দ্রীয় মন্ত্রী সায়ারায় হারিয়ালু গ্রাম বনসৃজন পরিদর্শন করেন। এটা মৌমাছি প্রজননের জন্য সায়ারা বন কবচের একটি উদ্যোগ। এখানে তিনি বৃক্ষরোপণ উদ্যোগের সূচনা করেন এবং সায়ারা বন কবচের সূচনা করেন। সেইসঙ্গে, দীনদয়াল পোর্ট অথরিটির সঙ্গে এই বনসৃজনের ব্যাপারে একটি সমঝোতাপত্র তাঁর উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় মন্ত্রী বন কবচ ফটোবুকের আনুষ্ঠানিক প্রকাশ করেন এবং স্থানীয় অধিবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। 

 

এই সায়ারা বন কবচ ৯.৪৬ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে। মিয়াওয়াকি পদ্ধতি অনুসরণ করে বহুস্তরীয় বনভূমি গড়ে তুলতে ৪৭টি প্রজাতির ১০ হাজার চারাগাছ রোপণ করা হয়েছে। এগুলি কচ্ছ-এর লবণাক্ত কম জলে বেড়ে উঠবে। এই বৃক্ষরোপণ ভূগর্ভস্থ জলস্তরকে ধরে রাখবে, ভূমিক্ষয় রোধ করবে এবং সেইসঙ্গে পাখি, কীটপতঙ্গ এবং ছোট আকারের বন্যপ্রাণীদের বসবাসের জায়গা হিসেবে কাজ করবে। এছাড়াও এটি পরিবেশ পর্যটন, পরিবেশগত শিক্ষা এবং স্থানীয় কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 

জাখাও-এ কেন্দ্রীয় মন্ত্রী ম্যানগ্রোভ নার্সারি পরিদর্শন। সেখানে ম্যানগ্রোভ রোপণের দিক তিনি খতিয়ে দেখেন। কোরি ক্রিক এবং স্যার ক্রিক এলাকায় ম্যানগ্রোভ রোপণ নিয়ে একটি চিত্র প্রদর্শনীও তিনি ঘুরে দেখেন। ‘মিষ্টি’ কর্মসূচির আওতাধীন সুবিধাভোগী এবং চাষিদের সঙ্গে তিনি কথা বলেন।

https://x.com/byadavbjp/status/2099392241399668803?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2099392241399668803%7Ctwgr%5E099e1558c4214585832de84c519fb703cda635d5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2310053reg%3D48lang%3D1

 

SC/AB/DM


(রিলিজ আইডি: 2310100) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati