প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 12 SEP 2026 11:32AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ সেপ্টেম্বর ২০২৬

 

 

 নতুন দিল্লিতে আজ ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

 

প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী ইব্রাহিমকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ‘অংশীদার দেশ’ হিসেবে ব্রিকস সম্মেলনে মালয়েশিয়ার অংশগ্রহণের প্রশংসা করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদীর মালয়েশিয়া সফরের ফলাফল পর্যালোচনা করেন তাঁরা এবং বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সেমিকন্ডাক্টর, পরিকাঠামো, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি, ফিনটেক, শিক্ষা, পর্যটন ও দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা বলেন। মালয়েশিয়ার সাবাহ-র কোটা কিনাবালুতে ভারতের কনস্যুলেট জেনারেল স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর সম্মতির কথা জানান।

 

আসিয়ান-ভারত সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থনের বিষয়ে প্রধানমন্ত্রী মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। তাঁরা ভারত-মালয়েশিয়া ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁদের অঙ্গীকারের কথা ফের ব্যক্ত করেন।

 

 

 

SC/MP/AS


(রিলিজ আইডি: 2309476) ভিজিটরের কাউন্টার : 10