গ্রাম উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

সপ্তম 'জেন্ডার সংবাদ'-এ জীবিকার ক্ষেত্রে নারীর নেতৃত্ব ও স্বাধিকার জোরদার করার ওপর গুরুত্ব

পোস্ট করার দিনক্ষণ: 11 SEP 2026 9:52AM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর ২০২৬

 

গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীন 'দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশন', 'ইনস্টিটিউট ফর হোয়াট ওয়ার্কস টু অ্যাডভান্স জেন্ডার ইক্যুয়ালিটি'-র সহযোগিতায় "অংশগ্রহণ থেকে নেতৃত্ব: জীবিকার ক্ষেত্রে নারীর সক্ষমতা ও স্বাধিকার বৃদ্ধি" শীর্ষক বিষয় নিয়ে 'জেন্ডার সংবাদ'-এর সপ্তম সংস্করণের আয়োজন করা হয়েছিল।

স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলা সদস্য, রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের কর্মী, নীতি-নির্ধারক, লিঙ্গ-বিষয়ক বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের কর্মীরা সহ এতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬ লক্ষের বেশি।


তাঁর মূল বক্তব্যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী রোহিত কানসাল এপ্রিল ২০২১-এ ১৪০০ জন থেকে সেপ্টেম্বর ২০২৫-এ প্রায় ছয় লক্ষের অংশগ্রহণ, জেন্ডার সংবাদের দীর্ঘ যাত্রার কথা তুলে ধরেন। তিনি স্বনির্ভর গোষ্ঠীগুলির আন্দোলনের শক্তির উপর জোর দেন, যা ১০ কোটিরও বেশি মহিলা নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে বিশ্বজুড়ে এক অনুকরণীয় মডেল হয়ে উঠেছে।
রাজ্য-নেতৃত্বাধীন উদ্ভাবনগুলিকে তুলে ধরে তিনি মহারাষ্ট্রের মহিলা কৃষকদের ক্ষমতায়ন বিলের বিষয়টি ভাগ করে নেন।


তিনি আরও বলেন যে, বার্ষিক ১ লক্ষ টাকার বেশি আয় করা ৩.৪৬ কোটিরও বেশি 'লাখপতি দিদি' নারীদের অর্থনৈতিক আকাঙ্ক্ষাকে সমানভাবে শক্তিশালী করছে। তিনি বিভিন্ন রাজ্যে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ চিহ্নিত করা, সেগুলিকে সম্প্রসারিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি, 'বিকশিত ভারত' গঠনে উৎপাদক, উদ্যোক্তা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং নেত্রী হিসেবে নারীদের ভূমিকা শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।


গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতি স্বাতী শর্মা 'ন্যাশনাল ক্যাম্পেইন অন অ্যান্ত্রেপ্রেনারশিপ-২' (২১ অগাস্ট-২১ নভেম্বর ২০২৬)-কে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরেন। এই অভিযানটি উদ্যোগ উন্নয়ন, মূল্য শৃঙ্খল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বাজারে প্রবেশাধিকারের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর নারীদের মধ্যে উদ্যোক্তা-সুলভ মানসিকতার বিকাশ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। তিনি জোর দিয়ে বলেন যে, আর্থিক অন্তর্ভুক্তি, দক্ষতা, প্রযুক্তি, বাজারের সাথে সংযোগ এবং সম্পদের মালিকানার সহায়তায় স্বনির্ভর গোষ্ঠী, ফেডারেশন, উৎপাদক গোষ্ঠী, এফপিও/এফপিসি এবং উৎপাদক উদ্যোগের মাধ্যমে নারীদের সংঘবদ্ধ করাটা তাঁদের অর্থনৈতিক সক্ষমতা ও নেতৃত্বকে শক্তিশালী করার জন্য অত্যন্ত জরুরি। আসাম ও মহারাষ্ট্রের মহিলা নেত্রীরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যপদ থেকে শুরু করে উদ্যোক্তা হয়ে ওঠা, নেতৃত্ব প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নিজেদের যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন।


রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত ‘নারী কৃষকদের জন্য আন্তর্জাতিক বর্ষ ২০২৬’-এর সাথে সামঞ্জস্য রেখে আয়োজিত সপ্তম ‘জেন্ডার সংবাদ’ মহিলা কৃষক এবং তাঁদের জীবিকা-সহায়ক প্রতিষ্ঠানগুলির অবদানকে স্বীকৃতি ও প্রসারিত করার লক্ষ্যে একটি জাতীয় মঞ্চ হিসেবে কাজ করছে; বিশেষ করে গ্রামীণ জীবিকা, খাদ্য ব্যবস্থা ও স্থানীয় অর্থনীতিতে তাঁদের ভূমিকার ওপর এতে আলোকপাত করা হয়েছে।


২০২১ সালের এপ্রিল মাসে শুরু হওয়া ‘জেন্ডার সংবাদ’ বর্তমানে জ্ঞান আদান-প্রদান ও নীতি-আলোচনার একটি জাতীয় মঞ্চে পরিণত হয়েছে, যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে লিঙ্গ সমতার গুরুত্বকে তুলে ধরছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2309220) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Tamil