প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রিন্স পঞ্চম রহিম আগা খানের সাক্ষাৎ
প্রকাশিত:
10 SEP 2026 6:25PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)-এর চেয়ারম্যান প্রিন্স পঞ্চম রহিম আগা খান আজ নতুনদিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী ভারতে একেডিএন -এর দীর্ঘদিনের নানা উদ্যোগের প্রশংসা করেন।এর মধ্যে সুস্থায়ী নগর উন্নয়ন, জল সংরক্ষণ, স্বাস্থ্য পরিষেবা, গ্রামাঞ্চলে নিকাশী ব্যবস্থা, যুব সম্প্রদায়ের দক্ষতা উন্নয়ন এবং মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এই সংস্থার ভুমিকা উল্লেখযোগ্য।
এছাড়া, দেশের নানা জায়গায় ঐতিহাসিক স্থানগুলির সংস্কার ও পুনরুদ্ধারের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এই প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকারও প্রশংসা করেন তিনি।
আগা খান ভারতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক বিকাশের ক্ষেত্রে প্রতি একেডিএনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ভারতের সংস্কারমূলক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং মানবজাতির কল্যাণের ক্ষেত্রে উদ্ভাবনের ভূমিকা সম্পর্কে তাঁর মতামত জানান।
SC/CB/DM.
(রিলিজ আইডি: 2309042)
ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam