ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
চেন্নাইয়ে ৮০৩.৯৯ গ্রাম হলমার্ক বিহীন স্বর্ণালঙ্কার আটক করল বিআইএস
প্রকাশিত:
10 SEP 2026 2:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৬
চেন্নাইয়ের অম্বাতুরে একটি সোনার গহনার দোকানে অভিযান চালিয়ে ভারতীয় মানক সংস্থা (বিআইএস) – এর চেন্নাই শাখা হলমার্ক বিহীন ৮০৩.৯৯ গ্রাম সোনা আটক করেছে। পয়লা সেপ্টেম্বর এই অভিযান চালানো হয়। হলমার্ক বিহীন এই সোনার গহনাগুলি বর্তমান বাজার মূল্যে দোকানে শোভা পাচ্ছিল। বিআইএস – এর ২৮ নম্বর ধারায় এই অভিযান চালানো হয়। ১৭৫টি মঙ্গলসূত্র, যার ওজন ৬৭১.৫০ গ্রাম; শিশুদের হাতের ১২টি বালা, ওজন ২৫.০২ গ্রাম, ৪০টি কানের দুল, ওজন ৮৬.১৪ গ্রাম এবং ১০টি পেন্ডন্ট,ওজন ২১.৩৩ গ্রাম আটক করা হয়েছে। প্রয়োজনীয় হলমার্ক ছাড়াই বিক্রির জন্য এগুলি দোকানে রাখা হয়েছিল। স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে বিআইএস এই অভিযান চালিয়ে গহনাগুলি আটক করেছে। সংস্থার চেন্নাই শাখার প্রধান এস ডি দয়ানন্দ জানিয়েছেন যে, বিআইএস – এর বিধিবদ্ধ শংসাপত্র সম্বলিত এবং প্রয়োজনীয় হলমার্কিং সম্বলিত গহনা বিক্রি নিশ্চিত করতেই এই অভিযান। ক্রেতাদের সঙ্গে যাতে কোনোরকম প্রতারণা না করা হয়, তা নিশ্চিত করতেই এই অভিযান।ধাতুর গুণগত শুদ্ধতা নিশ্চিত করতেই হলমার্কিং – এর ব্যবস্থা। ছয় সংখ্যার হলমার্ক অলঙ্কারের শুদ্ধতাকে নিশ্চিত করে। ক্রেতারা BIS CARE app – এ হলমার্ক সম্বলিত অলঙ্কারের শুদ্ধতা যাচাই করে নিতে পারেন।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2308707)
ভিজিটরের কাউন্টার : 9