ভূ বিজ্ঞান মন্ত্রক
সমুদ্র বিজ্ঞান সংক্রান্ত গবেষণার সহায়ক অত্যাধুনিক জলযান ‘ওআরভি সাগর মন্থন’-এর যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং
পোস্ট করার দিনক্ষণ:
09 SEP 2026 12:56PM by PIB Agartala
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২৬
কলকাতার ঋষি বঙ্কিম শিপ ইয়ার্ডে আজ সমুদ্র বিজ্ঞান সংক্রান্ত গবেষণার সহায়ক অত্যাধুনিক জলযান (ওশান রিসার্চ ভেহিকেল-ইয়ার্ড ৩০৪১) ‘ওআরভি সাগর মন্থন’-এর যাত্রার সূচনার সঙ্গে সঙ্গে দেশের সমুদ্র বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত অগ্রগতির যাত্রায় নতুন মাইলফলক তৈরি হলো।
প্রতিরক্ষা ক্ষেত্রের রাষ্ট্রায়াত্ব সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) এই জাহাজ তৈরি করেছে পৃথ্বীবিজ্ঞান মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ (এনসিপিওআর)-এর জন্য। আজ এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন কেন্দ্রীয় পৃথ্বীবিজ্ঞান মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এবং তার স্ত্রী শ্রীমতি মঞ্জু সিং। প্রথা অনুযায়ী জাহাজটির নামকরণ করেছেন শ্রীমতি মঞ্জু সিং। কলকাতার অনুষ্ঠানে ছিলেন, পৃথ্বীবিজ্ঞান মন্ত্রকের সচিব ডঃ টি শ্রীনিবাস কুমার এবং তাঁর পত্নী শ্রীমতি কবিতা এল্লান্তি।
ভাষণে ডঃ ডিতেন্দ্র সিং আজকের তারিখটিকে এনসিপিওআর-এর ইতিহাসে এক বিশেষ দিন বলে উল্লেখ করেন। যে দ্রুততার সঙ্গে এই জাহাজ তৈরি হয়েছে তা প্রশংসনীয় বলে তার মন্তব্য। তিনি বলেন, জিআরএসই-তে তৈরি প্রথম এই সমুদ্র বিজ্ঞান সংক্রান্ত গবেষণা সহায়ক জলযানের যাত্রার সূচনা আত্মনির্ভর ভারতের দিশায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সারা বিশ্বে সমুদ্র পরিসর সংক্রান্ত রাজনৈতিক চালচিত্রে ভারতের গুরুত্ব এরফলে অনেক বেড়ে যাবে। ৪৩ বছর আগে জার্মানি থেকে কেনা ওআরভি সাগরকন্যার জায়গা নেবে এই জাহাজ।
অনুষ্ঠানে ভাষণ দেন পৃথ্বীবিজ্ঞান মন্ত্রকের সচিব ডঃ শ্রী নিবাস কুমার।
ভারত সরকারের অগ্রাধিকার প্রাপ্ত কর্মসূচি ডিপ ওশান মিশন-এর আওতায় ওআরভি সাগর মন্থন জাহাজটি তৈরি করতে ৮৪০ কোটি টাকা খরচ হয়েছে। সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ করতে সক্ষম এই জাহাজ। এর কার্যকালের মেয়াদ মোটামুটি ৩০ বছর। জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক নানা যন্ত্রপাতি।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2308341)
ভিজিটরদের কাউন্টার : 2