অর্থ মন্ত্রক
দেশজুড়ে বাজেয়াপ্ত প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস, গ্রেফতার ১৩
পোস্ট করার দিনক্ষণ:
09 SEP 2026 11:05AM by PIB Agartala
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর ২০২৬
মাদকদ্রব্যের অবৈধ পাচারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স গত ১৫ দিনে সারা দেশে আটটি গুরুত্বপূর্ণ অভিযান চালিয়েছে। এতে প্রায় ৭৪০ কেজি গাঁজা এবং চরস বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে ৭০৯.৬ কেজি গাঁজা, ২৪.৫ কেজি উচ্চমানের হাইড্রোপনিক গাঁজা এবং ৫ কেজি চরস।
৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চালানো একটি অভিযানে, ডিআরআই-এর আধিকারিকরা রায়পুরের কাছে ওল্ড ধামতারি রোডে বিশাখাপত্তনম থেকে আসা দুটি ট্রাক আটক করেন। গাড়িগুলিতে তল্লাশি চালিয়ে ১০টি বস্তার ভেতর থেকে গাঁজা সন্দেহে ৬১টি প্যাকেট উদ্ধার করা হয়। মোট ৩৭৫.৯৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, ২৬.০৮.২০২৬ তারিখে ডিআরআই আধিকারিকরা একটি ট্রাকে লুকিয়ে রাখা প্রায় ১২৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছিলেন; ট্রাকটিকে রায়পুরের কাছে আটক করা হয়েছিল।
৫-৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আরেকটি অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআই আধিকারিকরা ধাওয়া পাটনার কাছে ঔরঙ্গাবাদ-পাটনা মহাসড়কে একটি ট্রাক আটক করেন। আটকের সময় আধিকারিকরা হামলার শিকার হন এবং একজন আহত হন। তবে ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়িটি তল্লাশি করে
গাঁজাভর্তি ৯০টি প্যাকেট উদ্ধার করা হয়। এতেমোট ১৪০.৫ কেজি গাঁজা ও ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়।
১-২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, ডিআরআই-এর আধিকারিকরা পাঞ্জাবের লুধিয়ানার কাছে একটি সন্দেহভাজন গাড়ি আটক করেন এবং তল্লাশি চালিয়ে প্রায় ৬৯ কেজি ওজনের গাঁজাভর্তি ৬৭টি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটগুলি গাড়ির মেঝের ভেতর বিশেষভাবে তৈরি গোপন প্রকোষ্ঠে লুকিয়ে রাখা হয়েছিল।
৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআই-এর আধিকারিকরা গোরক্ষপুর রেল স্টেশনে অমরনাথ এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরায় ভ্রমণরত তিন ব্যক্তিকে আটক করেন। তল্লাশিতে প্রায় ৫ কেজি চরস উদ্ধার করা হয়। তদন্তে জানা যায় যে, চরসটি নেপাল থেকে পাচার করা হয়েছিল। তিনজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2308339)
ভিজিটরদের কাউন্টার : 2