নির্বাচনকমিশন
পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্র সহ দেশের ৫টি বিধানসভা ও ১টি লোকসভা আসনে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষিত
প্রকাশিত:
07 SEP 2026 5:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্র সহ দেশের ৫টি বিধানসভা ও ১টি লোকসভা আসনে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের আসনগুলি হল রেজিনগর ও নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ এবং হুমায়ুন কবীর রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় আসন দুটি শূন্য হয়েছে। ভোট গ্রহণ হবে ৬ অক্টোবর, ভোগ গণনা ৯ অক্টোবর।
এছাড়াও তামিলনাড়ুর ২টি ও পুদুচেরীর ১টি বিধানসভা আসনে এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপ নির্বাচনেও ৬ অক্টোবর ভোট নেওয়া হবে।
সবকটি আসনেরই নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৯ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর।
SC/AC/NS…
(রিলিজ আইডি: 2307749)
ভিজিটরের কাউন্টার : 5