উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উগ্র বামপন্থার প্রভাব মুক্ত হয়ে শান্তি ও সমৃদ্ধির পথে ছত্তিশগড়ের যাত্রার অন্যতম প্রতিফলন এইমস রায়পুর – প্রতিষ্ঠানের তৃতীয় সমাবর্তনে বললেন উপ-রাষ্ট্রপতি

প্রকাশিত: 02 SEP 2026 1:07PM by PIB Kolkata

  নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান আজ এইমস রায়পুর-এর তৃতীয় সমাবর্তনে ভাষণ দেন। স্নাতক শিক্ষার্থীদের উদ্দেশে তিনি দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

২০১২ সালে প্রতিষ্ঠিত এইমস রায়পুর দেশের মধ্যাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। উপ-রাষ্ট্রপতি বলেন, যোগাযোগ ব্যবস্থার দিক থেকে পিছিয়ে থাকা ছত্তিশগড় একসময় উগ্র বামপন্থার অভিশাপে দীর্ণ ছিল। আজ সেখানে শুরু হয়েছে বিকাশের নতুন অধ্যায় – যার অন্যতম প্রতীক এইমস রায়পুর। দেশের প্রতিটি অঞ্চল বিকশিত হলে তবেই বিকশিত ভারতের নির্মাণ সম্ভব হবে বলে উপ-রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। 

উচ্চ শিক্ষাক্ষেত্রে মেয়েদের উপস্থিতির হার ২০১৪-২০১৫-এর তুলনায় ২০২৩-২০২৪-এ ৪২.২ শতাংশ বেড়েছে- একথা উল্লেখ করেন উপ-রাষ্ট্রপতি। মাদকের ব্যবহার রুখতে দেশের নবীন প্রজন্মকে সচেষ্ট হতে হবে বলে উপ-রাষ্ট্রপতি মন্তব্য করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রী রমেন ডেকা, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, ছত্তিশগড়ের স্বাস্থ্য মন্ত্রী শ্রী শ্যাম বিহারী জয়সওয়াল প্রমুখ।     

 

 

SC / AC /AG


(রিলিজ আইডি: 2305907) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Telugu