অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের জন্য আমেদাবাদ বিমানবন্দরে হাব অ্যান্ড স্পোক পরিষেবার চালু করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক

প্রকাশিত: 01 SEP 2026 8:49PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর, ২০২৬ 

 

আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের জন্য আজ আমেদাবাদ বিমানবন্দরে হাব অ্যান্ড  স্পোক পরিষেবা চালু করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এর আগে ২৫ জুন বারাণসী এবং ২৮ জুলাই অমৃতসর বিমানবন্দরে এই পরিষেবা চালু হয়েছে।  

হাব অ্যান্ড  স্পোক, অর্থাৎ শাখা ও কেন্দ্র উড়ান পরিষেবার ক্ষেত্রে আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের কোনও একটি বিমানবন্দর থেকে উড়ান মারফত কেন্দ্রীয় কোনও বিমানবন্দরে নিয়ে গিয়ে সরাসরি আন্তর্জাতিক উড়ানে সওয়ার করে দেওয়া হয় এবং এক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব থাকে সংশ্লিষ্ট উড়ান কর্তৃপক্ষের ওপরে। শাখা বিমানবন্দরে ইমিগ্রেশন এবং অন্যান্য যাবতীয় খুঁটিনাটি সেরে ফেলতে পারেন যাত্রী। এই পরিষেবার বাইরে থাকা যাত্রীদের নিজের দায়িত্বে অভ্যন্তরীণ উড়ান মারফত কেন্দ্রীয় বিমানবন্দরে গিয়ে আন্তর্জাতিক উড়ান ধরতে হয়। একাধিকবার ইমিগ্রেশন এবং অন্য কাজের ঝক্কি থাকে। কোনও কারণে কেন্দ্রীয় বিমানবন্দরে পৌঁছোতে দেরি হলে আন্তর্জাতিক উড়ান না ধরতে পারার ঝুঁকিও থাকে। 

আমেদাবাদে এই পরিষেবার সূচনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। তিনি বলেন, গতবছর আন্তর্জাতিক উড়ান ধরার জন্য আমেদাবাদ থেকে দিল্লিতে যাওয়া যাত্রীদের সংখ্যা ছিল ১.৬ কোটি। ২০৩০-এ এই শহরে কমনওয়েলথ গেমস-এর আসর বসতে চলেছে। হাব অ্যান্ড স্পোক উড়ান পরিষেবা সেদিক থেকে আমেদাবাদের যাতায়াতের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। 

বস্তুত, আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে হাব অ্যান্ড স্পোক পরিষেবার প্রসার সরকারের অন্যতম লক্ষ্য। এই কর্মসূচি বাবদ যাত্রীদের সুবিধার পাশাপাশি আগামী ৪-৫ বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪ লক্ষ মানুষের কাজের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০৩০ নাগাদ জিডিপিতে এই পরিষেবা বাবাদ অবদান আরও ৩০ বিলিয়ন ডলার বাড়তে পারে।   

 

SC / AC /AG


(রিলিজ আইডি: 2305892) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu