প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২ সেপ্টেম্বর জল নিরাপত্তা নিয়ে বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 01 SEP 2026 5:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০১ সেপ্টেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার নাগাদ নতুন দিল্লির সুষমা স্বরাজ ভবনে জল শক্তি মন্ত্রকের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। সমাবেশে ভাষণও দেবেন তিনি।

 

১-২ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বিভাগীয় শীর্ষ সম্মেলনটি প্রধানমন্ত্রীর পরিকল্পিত ধারাবাহিক বিভাগীয় শীর্ষ সম্মেলনের প্রথম। এর উদ্দেশ্য হলো কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে টিম ইন্ডিয়ার চেতনাকে শক্তিশালী করা, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও গভীর করা। এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ক্ষেত্রভিত্তিক অগ্রাধিকারগুলি নিয়ে যৌথভাবে আলোচনা এবং বাস্তবায়নের কাঠামোগত মঞ্চ প্রদান করবে।

 

এই শীর্ষ সম্মেলনে মূল অগ্রাধিকারগুলি নিয়ে আলোচনা করতে কেন্দ্র ও রাজ্য সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃত্ব একত্রিত হবেন। প্রকৃষ্ট কর্মপন্থা বিনিময় ও বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলি দূর করে সময়াবদ্ধ কর্মপরিকল্পনার ভিত্তি রচনা করা এর উদ্দেশ্য। এই উদ্যোগটির উদ্দেশ্য হলো জাতীয় লক্ষ্যগুলির জন্য যৌথ দায়িত্ববোধকে উৎসাহিত করা। সেইসঙ্গে নিশ্চিত করা যে এই আলোচনা শাসনব্যবস্থা ও পরিষেবা প্রদানে যাতে পরিমাপযোগ্য উন্নতিতে রূপান্তরিত হয়।

 

এই শীর্ষ সম্মেলন চারটি মূল বিষয়ের ওপর আলোকপাত করবে।এগুলি হল;

জল পরিকাঠামো প্রকল্পের সময়মতো বাস্তবায়ন,জল সঞ্চয় জন ভাগিদারি - বৃষ্টির জল সংগ্রহ,পানীয় জল ব্যবস্থার উৎসের স্থায়িত্ব

এবং জল জীবন মিশন ২.০-এর অধীনে গ্রামীণ পানীয় জল সরবরাহ প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ।

 

আশা করা হচ্ছে এই আলোচনায়, জল পরিকাঠামো প্রকল্পগুলোর গতি ত্বরান্বিত করা, জল সংরক্ষণে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা, পানীয় জলের সুস্থায়ী উৎস নিশ্চিত করা এবং গ্রামীণ পানীয় জল পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়াতে উন্নত সুনির্দিষ্ট ও সময়বদ্ধ পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

SC/AB/SKD


(রিলিজ আইডি: 2305683) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: Odia , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Tamil , Malayalam