পরিবেশওঅরণ্যমন্ত্রক
পরিবেশ সংরক্ষণে আরও বিস্তৃত মাত্রায় তথ্য সংগ্রহ, সমাধানসূত্র খুঁজে বের করা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর পক্ষে সওয়াল করলেন পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব
প্রকাশিত:
01 SEP 2026 2:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর ২০২৬
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যে হানি, দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের মতো পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগের ডাক দিলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব। তিনি আজ ইন্দো-জার্মান এনভায়রনমেন্ট ফোরাম-এর চতুর্থ বৈঠকে ভাষণ দেন। এবার আলোচনার থিম হল – ‘টুগেদার ফর মোর রেজিলিয়েন্স’। দিল্লিতে এই বৈঠকে তিনি জার্মানির পরিবেশ, জলবায়ু ও প্রকৃতি সংরক্ষণ এবং পরমাণু নিরাপত্তা মন্ত্রী কার্সটেন স্নাইডারের সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করেন।
ইন্দো-জার্মান এনভায়রনমেন্ট ফোরাম বা (আইজিইএফ) হল পরিবেশ সংক্রান্ত নীতির ক্ষেত্রে ভারত ও জার্মানির যৌথ শীর্ষ মঞ্চ। এর সূচনা হয় ২০০৮ সালে।
ভাষণে শ্রী যাদব বলেন, বিচ্ছিন্ন বা একক উদ্যোগে পরিবেশগত ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়। ভারতের অভিজ্ঞতা বলে যে, পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে কোনো বিরোধ নেই। ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশন বা এনডিসি অনুযায়ী, ভারত নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা পূরণ করে চলেছে।
সম্পদের দক্ষ ব্যবহার এবং বৃত্তীয় অর্থনীতির প্রসঙ্গে উঠে আসে পরিবেশ মন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, ভারত এই বৃত্তীয় অর্থনীতি খাতের বাজারে লেনদেন ২০৫০ নাগাদ ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে এবং তাতে ১ কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হতে পারে। জি-২০ সভাপতিত্বকালে ভারতের উদ্যোগে গড়ে উঠেছে রিসোর্স এফিশিয়েন্সি অ্যান্ড সার্কুলার ইকনমি ইন্ডাস্ট্রি কোয়ালিশন।
শিল্প বিকাশের পরবর্তী অধ্যায়ে ইস্পাত, সিমেন্ট কিংবা কেমিক্যালস-এর মতো জ্বালানি-নিবিড় ক্ষেত্রগুলির কার্বন নির্গমন কমানোর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শ্রী যাদব মনে করেন। এক্ষেত্রে উদ্ভাবনামূলক উদ্যোগের ওপর জোর দেন তিনি।
জার্মানির মন্ত্রী কার্সটেন স্নাইডার পরিবেশ-বান্ধব শক্তিক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরেন। ভারত ও জার্মানির সম্পর্ক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং এ বছর দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর – একথা উল্লেখ করেন তিনি।
ফোরামের আলোচনার ফাঁকে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তাঁরা।
এর আগে শ্রী যাদব, ইন্দো-জার্মান বিজনেস ফোরামেও ভাষণ দেন।
ফোরামের বৈঠকের আগে বৈঠকে বসে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য এবং বৃত্তীয় অর্থনীতি বিষয়ক যৌথ কর্মীগোষ্ঠী।
SC/AC/DM
(রিলিজ আইডি: 2305593)
ভিজিটরের কাউন্টার : 2