প্রধানমন্ত্রীরদপ্তর
রুশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশিত:
31 AUG 2026 9:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ অগাস্ট, ২০২৬
২৬তম এসসিও শিখর সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এবছর এটাই তাঁদের মধ্যে প্রথম বৈঠক। ইতোপূর্বে ২০২৫ সালের ডিসেম্বরে ২৩তম বার্ষিক শিখর সম্মেলনে উভয় নেতার দেখা হয়েছিল।
রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, পরিবহণ, মানুষে মানুষে সংযোগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার নানাবিধ ক্ষেত্রে অগ্রগতি নিয়ে উভয় নেতা পর্যালোচনা করেছেন। তাঁরা বাণিজ্য, অর্থনৈতিক এবং সংস্কৃতি বিষয়ক ২৭তম ভারত-রুশ আন্তঃ সরকারি কমিশনের ফলাফলকেও স্বাগত জানিয়েছেন, যা ২০২৬ সালে ২৪ অগস্ট মস্কোতে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৬ সালে ভারতের পৌরোহিত্যে ব্রিকস সহ বহুপাক্ষিক ক্ষেত্রে ভারত-রুশ সংযোগের বিষয় নিয়ে উভয় নেতা মত বিনিময় করেছেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে তাঁরা তাঁদের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন। পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলে সংঘর্ষের ফলে সামুদ্রিক বাণিজ্যের উপর বিরুপ প্রভাব পড়ছে, সেইসঙ্গে ভারতীয় নাবিকদের সুরক্ষা সংক্রান্ত বিষয়টিও তাঁদের আলোচনায় জায়গা পায়। প্রধানমন্ত্রী পুনরায় বলেছেন যে, কূটনীতি এবং আলোচনার মধ্য দিয়ে সংঘর্ষ নিরসন সম্ভব।
দু দেশের মধ্যে বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করতে উভয় নেতা কথা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটেও এক্ষেত্রে উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে এবং স্থিতিস্থাপকতাও লক্ষ্য করা গেছে।
২০২৬-এ ১২-১৩ সেপ্টেম্বর ১৮তম ব্রিকস শিখর সম্মেলনে রাষ্ট্রপতি পুতিনকে স্বাগত জানাতে ভারত উন্মুখ হয়ে রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
SC/AB/SKD
(রিলিজ আইডি: 2305382)
ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam