নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী মানেসরের এনএসজি প্রশিক্ষণ অ্যাকাডেমিতে আয়োজিত প্রথম 'মহিলা কমান্ডো কনভার্সন কোর্স'-কে 'নারী শক্তি'-র জন্য এক গর্বের মাইলফলক হিসেবে অভিহিত করেছেন

প্রকাশিত: 27 AUG 2026 7:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ অগাস্ট, ২০২৬ 

 

কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী মানেসরের এনএসজি প্রশিক্ষণ অ্যাকাডেমিতে প্রথম 'মহিলা কমান্ডো কনভার্সন কোর্স' - এর সূচনাকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে আরেকটি গর্বের মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
এক্স হ্যান্ডলে এক বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে সক্ষমতা, নেতৃত্ব এবং সুযোগ সৃষ্টির মাধ্যমে 'নারী শক্তি'কে প্রকৃত অর্থে শক্তিশালী করা হচ্ছে। তিনি জানান, এই পাঠক্রমের আওতায় রাজ্য পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহিলা কর্মীরা অস্ত্র চালনা, কৌশলগত হস্তক্ষেপ, পণবন্দী উদ্ধার এবং সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করবেন।
তিনি বলেন, ভারতের নারী শক্তি সমস্ত বাধা অতিক্রম করে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে।

 

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2304089) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Odia , Malayalam