প্রতিরক্ষামন্ত্রক
চেন্নাইতে ভারত ও ভিয়েতনামের উপকূল রক্ষী বাহিনীর সপ্তম উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল
প্রকাশিত:
26 AUG 2026 11:00AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ অগাস্ট ২০২৬
২০১৫ সালের সমঝোতা অনুযায়ী চেন্নাইতে ২৫ অগাস্ট, ২০২৬ তারিখে ভারত ও ভিয়েতনামের উপকূল রক্ষী বাহিনীর সপ্তম উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল।
বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর মহানির্দেশক পরমেশ শিবমনি এবং ভিয়েতনামের উপকূল রক্ষী বাহিনীর ভাইস কম্যান্ড্যান্ট মেজর জেনারেল লুয়ং দিন হাঙ।
সমুদ্রে তল্লাশি ও ত্রাণের ক্ষেত্রে এবং সামুদ্রিক দূষণ মোকাবিলায় পারস্পরিক সহায়তা আরও বাড়ানোর কথা বলা হয় বৈঠকে। পেশাদারি স্তরে অভিজ্ঞতা বিনিময় এবং চলতি দ্বিপাক্ষিক কর্মসূচিগুলির পর্যালোচনার বিষয়টিও বৈঠকে উঠে আসে।
২৭ অগাস্ট, ২০২৬ তারিখে শুরু হতে চলেছে ভারত এবং ভিয়েতনামের উপকূল রক্ষী বাহিনীর যৌথ মহড়া SAHYOG-HOPTAC । এর ফলে দু-দেশের উপকূল রক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা আরও নিবিড় হবে বলে মনে করা হচ্ছে।
SC/AC/NS
(রিলিজ আইডি: 2303490)
ভিজিটরের কাউন্টার : 3