প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

কোচির সিএসএল নির্মিত তৃতীয় ডুবোজাহাজ-বিরোধী অগভীর জলযান ‘মাংরোল’-এর হস্তান্তর

प्रविष्टि तिथि: 22 AUG 2026 10:20AM by PIB Kolkata

 

নতুন দিল্লি, ২২ অগাস্ট ২০২৬

 

 

কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল), কোচি নির্মিত তৃতীয় ডুবোজাহাজ-বিরোধী অগভীর জলযান ‘মাংরোল’ ২১ আগস্ট ২০২৬ তারিখে ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জাহাজটিতে ৮০ শতাংশেরও বেশি দেশীয় উপাদান রয়েছে এবং এটি জলের নিচে নজরদারি, উপকূলীয় জলে ডুবোজাহাজ-বিরোধী যুদ্ধ (এএসডব্লিও) অভিযান, স্বল্প-তীব্রতার সামুদ্রিক অভিযান (এলআইএমও) এবং মাইন যুদ্ধের সক্ষমতাসহ সজ্জিত। জাহাজটি ওয়াটারজেট দ্বারা চালিত এবং অত্যাধুনিক টর্পেডো, ডুবোজাহাজ-বিরোধী রকেট, সেইসঙ্গে উন্নত রাডার ও সোনার দিয়ে সজ্জিত।

 

গুজরাটের জুনাগড় জেলায় অবস্থিত ‘মাংরোল’ নামক উপকূলীয় শহর ও ছোট বন্দর থেকে ‘মাংরোল’ নামটি এসেছে। এটি সামুদ্রিক মৎস্য শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পোতাশ্রয়। এই জাহাজটিতে প্রাক্তন আইএনএস মাংরোল-এর ঐতিহ্যও রয়েছে। আইএনএস মাংরোল ভারতীয় নৌবাহিনীর একটি মাইনসুইপার এবং ২০০৪ সাল পর্যন্ত পরিষেবা দিয়েছে। নতুন জাহাজটি নাম “মাংরোল’ রাখার মাধ্যমে এটি বিশিষ্ট যুদ্ধজাহাজের নাম সংরক্ষণের নৌ-ঐতিহ্যকে অব্যাহত রেখেছে।

 

মাংরোল-এর হস্তান্তর ভারতীয় নৌবাহিনীর দেশীয় জাহাজ নির্মাণ যাত্রায় আরও একটি মাইলফলক এবং সরকারের ‘আত্মনির্ভর ভারত’দৃষ্টিভঙ্গির একটি পুনঃনিশ্চয়তা। এই জাহাজটি দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থার ক্রমবর্ধমান শক্তির একটি প্রমাণ।

 

 

SC/PM/AS


(रिलीज़ आईडी: 2302361) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Malayalam