প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রতিরক্ষা মন্ত্রী

प्रविष्टि तिथि: 19 AUG 2026 1:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ অগাস্ট, ২০২৬ 

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ২০২৬ সালের ২০ আগস্ট নতুনদিল্লিতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করা, কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি, ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার আশা করা হচ্ছে।
জাপানের 'প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত তিনটি নীতি' সংশোধনের প্রেক্ষাপটে, দুই মন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং 'মেক-ইন-ইন্ডিয়া' কাঠামোর আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে মতবিনিময় করবেন। এই বৈঠকটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার জন্য একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির সুযোগ করে দেবে।
ভারতে নিজের প্রথম সফরে, শিনজিরো কোইজুমি ১৯ আগস্ট মুম্বাইয়ে পশ্চিম নৌ-কমান্ড পরিদর্শন করেন। সেখানে তিনি নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন এবং পশ্চিম নৌ-কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়নের সঙ্গে আলোচনা করেন। প্রতিনিধিদলকে ভারতীয় নৌ-বাহিনীর ভূমিকা, দায়িত্ব এবং কর্মক্ষমতা বা অপারেশনাল সক্ষমতা সম্পর্কে অবহিত করা হয়।
 সফররত বিশিষ্ট অতিথিকে পশ্চিম নৌ-কমান্ডে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। এর আগে, তিনি নৌ-ডকইয়ার্ডের 'গৌরব স্তম্ভ'-এ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও তিনি দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ 'আইএনএস চেন্নাই' পরিদর্শন করেন।
একটি অবাধ, উন্মুক্ত, স্থিতিস্থাপক এবং সমৃদ্ধ ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত ও জাপানের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর এই দুদিনের সফর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ক্রমবর্ধমান গতিকে তুলে ধরে এবং অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ বৈঠকে যোগ দিতে দিল্লি সফরের কয়েক সপ্তাহের মধ্যেই এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ভারত ও জাপানের প্রধানমন্ত্রীদের মধ্যে শীর্ষ বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছিলেন।

 

 

SC/PM/SB


(रिलीज़ आईडी: 2301111) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Gujarati , Telugu