PIB Backgrounder
azadi ka amrit mahotsav

সশক্ত নারী, সশক্ত ভারত

प्रविष्टि तिथि: 14 AUG 2026 3:56PM by PIB Kolkata

১৪ আগস্ট, ২০২৬

 

ভারতে উন্নয়নের অগ্রযাত্রায় নারী শক্তি 

নারীরা এখন শুধু সুবিধাভোগী নন, বরং ভারতের উন্নয়নের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা পালন করছেন।
 জীবনচক্রভিত্তিক উদ্যোগের আওতায় এখন কন্যাশিশু, স্বাস্থ্য, পুষ্টি, দক্ষতা, উদ্যোগ এবং নেতৃত্বের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী, উদ্যোগ এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ও নেতৃত্বের সুযোগ বৃদ্ধি পেয়েছে। স্যানিটেশন, বাসস্থান, পরিচ্ছন্ন জ্বালানি এবং কলের জলের উন্নততর সুযোগ নারীদের মর্যাদা ও নিরাপত্তা বৃদ্ধি করেছে। প্রশাসনে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ জাতি গঠনে তাঁদের বিস্তৃত ভূমিকার প্রতিফলন।
শুরুর দিনগুলিকে সুরক্ষিত করা, ভবিষ্যৎকে লালন করা
স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক প্রসব ব্যবস্থার মাধ্যমে মাতৃ ও শৈশবকালীন যত্ন আরও শক্তিশালী করা হয়েছে।

বেটি বচাও বেটি পড়াও (BBBP)

BBBP-এর লক্ষ্য হল হ্রাসপ্রাপ্ত শিশু লিঙ্গ অনুপাত (CSR) এবং জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে নারী ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির মোকাবিলা করা।

এই প্রকল্পে প্রাতিষ্ঠানিক প্রসব, মেয়েদের মাধ্যমিক স্তরে ভর্তি বৃদ্ধি, পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমানো এবং প্রসবপূর্ব যত্নের জন্য নিবন্ধনের উপর গুরুত্ব দেওয়া হয়।
NFHS-5 (২০১৯-২১)-এ প্রতি ১,০০০ জন পুরুষের বিপরীতে ১,০২০ জন মহিলা লিঙ্গ অনুপাতের কথা জানানো হয়েছে, যেখানে ২০১১ সালের জনগণনায় প্রতি ১,০০০ জন পুরুষের বিপরীতে এই সংখ্যা ছিল ৯৪৩ জন। 

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PMMVY) 

এটি একটি মাতৃত্বকালীন সুবিধা প্রকল্প, যার মাধ্যমে গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের সরাসরি সুবিধা হস্তান্তর (DBT) করা হয়। 
প্রথম জীবিত সন্তানের জন্য মহিলারা দুই কিস্তিতে ₹৫,০০০ পান; দ্বিতীয় সন্তান কন্যা হলে ₹৬,০০০ পান। 

পরিধি: ৫.১৩ কোটি সুবিধাভোগী নিবন্ধিত, ৪.৩৭ কোটি সুবিধাভোগীকে অর্থ প্রদান করা হয়েছে এবং মোট ₹২০,৫৭১ কোটি প্রদান করা হয়েছে (৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত)। 

প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান (PMSMA) 
উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার ক্ষেত্রে প্রতি মাসের ৯ তারিখে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে প্রসবপূর্ব পরীক্ষা-নিরীক্ষার সুবিধা প্রদান করা হয়। 

পরিধি: ৭.৫০ কোটিরও বেশি গর্ভবতী মহিলার পরীক্ষা করা হয়েছে; ৮,৮১২ জন স্বেচ্ছাসেবক নিবন্ধিত হয়েছেন; এ বছর ১৩ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ২২,০০০-এরও বেশি স্বাস্থ্যকেন্দ্রে PMSMA পরিষেবা দেওয়া হচ্ছে। 
৬.৮৫ কোটিরও বেশি প্রসবপূর্ব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে; ১.০৩ কোটি উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা চিহ্নিত করে বিশেষ ডিজিটাল নজরদারির আওতায় আনা হয়েছে।

জননী শিশু সুরক্ষা কার্যক্রম (JSSK) 
JSSK-এর আওতায় প্রতিটি গর্ভবতী মহিলা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রসব, যার মধ্যে সিজারিয়ান সেকশনও রয়েছে, তার সুবিধা পান। এর পাশাপাশি বিনামূল্যে পরিবহণ, রোগ নির্ণয়, ওষুধ, রক্ত এবং খাদ্যের সুবিধাও দেওয়া হয়। 
২০২৪-২৫ অর্থবর্ষে ১.৯৯ কোটিরও বেশি গর্ভবতী মহিলা এবং ১৬.৮৫ লক্ষেরও বেশি অসুস্থ শিশু সুবিধাভোগী হিসেবে সহায়তা পেয়েছেন। 
২০১৪-১৫ সাল থেকে এই প্রকল্পের আওতায় ১৮.০৫ কোটিরও বেশি সুবিধাভোগী সহায়তা পেয়েছেন। 

ফলাফল 

প্রথম তিন মাসের মধ্যে প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা করানোর হার NFHS-4 (২০১৫-১৬)-এর ৫৮.৬% থেকে বেড়ে NFHS-6 (২০২৩-২৪)-এ ৭৬.২% হয়েছে। 
চার বা তার বেশি বার প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা মহিলাদের হার NFHS-4 (২০১৫-১৬)-এর ৫১.২% থেকে বেড়ে NFHS-6 (২০২৩-২৪)-এ ৬৫.২% হয়েছে। 

জাতীয় স্তরে প্রাতিষ্ঠানিক প্রসবের হার NFHS-4 (২০১৫-১৬)-এর ৭৮.৯% থেকে বেড়ে NFHS-6 (২০২৩-২৪)-এ ৯০.৬% হয়েছে। 

শিক্ষা, দক্ষতা ও আকাঙ্ক্ষাভিত্তিক অগ্রগতি
NEP 2020-এর ভিত্তিতে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে শুধু শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিবর্তে শিক্ষার ধারাবাহিকতা, অগ্রগতি এবং পরিমাপযোগ্য ফলাফলের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

জেন্ডার ইনক্লুশন ফান্ড: স্কুল শিক্ষা ব্যবস্থায় সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা প্রদান করে। 

নমনীয় শিক্ষার পথ: পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমায় এবং স্কুল ও কলেজে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করে। 

বহুবিষয়ভিত্তিক শিক্ষার সুযোগ: একটি কাঠামোর আওতায় মেয়েদের বিভিন্ন ধরনের শিক্ষাগত আগ্রহ অনুসরণ করার সুযোগ দেয়। 
সমগ্র শিক্ষা ও কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় (KGBV) 
ভারতের স্কুল শিক্ষা ব্যবস্থা (২০২৫-২৬): দেশজুড়ে ১৪.৬৭ লক্ষ স্কুল, ১.০২ কোটি শিক্ষক এবং ২৪.৭২ কোটি শিক্ষার্থী রয়েছে। 

স্কুলে ছাত্রীদের ভর্তি: ২০২৫-২৬ সালে ১১.৯৬ কোটি ছাত্রী স্কুলে ভর্তি হয়েছে। 
KGBV: শিক্ষার্থীর সংখ্যা ২০২০-২১ সালের ৬.০৭ লক্ষ থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৭.৫৮ লক্ষ হয়েছে। 
বৃত্তি ও আর্থিক সহায়তা 
সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ: আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী মেয়েদের জন্য প্রায় ৫০% বৃত্তি সংরক্ষিত রাখে। 

ন্যাশনাল PG স্কলারশিপ: নির্বাচিত শিক্ষার্থীদের বছরে ₹১.৫ লক্ষ প্রদান করে। এর মধ্যে প্রতি বছর ৩,০০০ জন মহিলাও অন্তর্ভুক্ত রয়েছেন। 
AICTE প্রগতি স্কলারশিপ: ২০১৪-১৫ সাল থেকে প্রতি বছর ১০,০০০টি বৃত্তি দেওয়া হচ্ছে; ২০২৪-২৫ সাল পর্যন্ত প্রায় ৩৬,০০০ মেয়ে এর মাধ্যমে উপকৃত হয়েছে। 

ফলাফল: উচ্চশিক্ষায় ছাত্রীদের সংখ্যা ২০২১-২২ সালের ২.০৭ কোটি থেকে বেড়ে ২০২২-২৩ সালে ২.১৮ কোটি হয়েছে। ২০১৪-১৫ সালের ১.৫৭ কোটি (৩৮.৪%) থেকে ছাত্রীদের ভর্তির সংখ্যা প্রায় ৬০.৩২ লক্ষ বৃদ্ধি পেয়েছে। 

STEM ও উচ্চশিক্ষায় নারী 
ডিসেম্বর ২০১৯ থেকে, বিজ্ঞান জ্যোতি প্রকল্প: এ বছর মার্চ পর্যন্ত ৩০০টি জেলার নবম থেকে দ্বাদশ শ্রেণির ১.১২ লক্ষেরও বেশি মেয়ে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে। 

IIT ও NIT-তে অতিরিক্ত আসন চালু করার ফলে মহিলাদের অংশগ্রহণ ১০%-এর কম থেকে বেড়ে ২০%-এরও বেশি হয়েছে।
২০২৪-২৫ সালে STEM বিষয়গুলিতে UGC NET-JRF গবেষকদের মধ্যে ৫৩%-এরও বেশি মহিলা ছিলেন। 

দক্ষতা ও ডিজিটাল অন্তর্ভুক্তি
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY)
PMKVY স্বল্পমেয়াদী ও শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করে; এর প্রায় ৪৫% উপভোক্তা মহিলা।
PMKVY 1.0: ১৯.৮৫ লক্ষ প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

PMKVY 2.0: মোট ১.১০ কোটি প্রার্থীকে প্রশিক্ষণ/পরামর্শ প্রদান করা হয়েছে। 
PMKVY 3.0: ৭.৩৭ লক্ষ প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

PMKVY 4.0: ২৮ লক্ষেরও বেশি প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে ১৯.৩৬ লক্ষেরও বেশি প্রার্থী শংসাপত্র পেয়েছেন। 

কিশোরীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণের উদ্যোগ (NAVYA)
NAVYA (২০২৫): ১৬-১৮ বছর বয়সি কিশোরীদের ২৭টি আকাঙ্ক্ষী জেলা ও উত্তর-পূর্বাঞ্চলের জেলা এবং ১৯টি রাজ্যে ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা এবং AI-ভিত্তিক পরিষেবার প্রশিক্ষণ প্রদান করে। 
জুন ২০২৬ পর্যন্ত: এই প্রকল্পের সূচনা থেকে ১,০৬০ জন কিশোরীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

মর্যাদার সঙ্গে স্বাস্থ্য, পুষ্টি ও সুস্থতা 
আয়ুষ্মান ভারত 
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা  (AB-PMJAY): নগদবিহীন মাধ্যমিক ও তৃতীয় স্তরের চিকিৎসা পরিষেবা প্রদান করে; এ বছর ১২ আগস্ট পর্যন্ত ৪৫.৫ কোটি আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে, যার মধ্যে ২২.৪৮ কোটি কার্ড মহিলাদের জন্য ইস্যু করা হয়েছে এবং হাসপাতালগুলিতে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫.২৫ কোটিরও বেশি ছিলেন মহিলা।

আয়ুষ্মান আরোগ্য মন্দির: এ বছর ১২ আগস্ট পর্যন্ত ১.৮৬ লক্ষেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু রয়েছে, যেখানে মহিলাদের মাতৃস্বাস্থ্য ও প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। 

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM): এ বছর ১২ আগস্ট পর্যন্ত ১১০ কোটিরও বেশি স্বাস্থ্য রেকর্ড ডিজিটালভাবে সংযুক্ত করেছে; এ বছর ১২ আগস্ট পর্যন্ত ABHA অ্যাকাউন্টের ৪৯.৭২% মহিলাদের নামে রয়েছে। 

সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০ 

সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০ মিশনের লক্ষ্য হল অপুষ্টি মোকাবিলা করা এবং শৈশবের প্রাথমিক পর্যায়ে বিকাশের উন্নতি করা। এই মিশনের আওতায় বিভিন্ন পুষ্টি ও অঙ্গনওয়াড়ি উদ্যোগকে একটি সমন্বিত কাঠামোর অধীনে আনা হয়েছে।
এ বছর ৩১ জুলাই পর্যন্ত ৮.৯৪ কোটিরও বেশি উপভোক্তা এই পরিষেবার আওতায় রয়েছেন। এর মধ্যে ৬৪.৪৬ লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা, ৪৫.৪৪ লক্ষেরও বেশি স্তন্যদানকারী মা এবং ১৫.৬৮ লক্ষ কিশোরী রয়েছেন।

বিগত পাঁচ বছরে ১.২৯ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নীত করা হয়েছে। এ বছর ৩১ জুলাই পর্যন্ত প্রায় ১৩.৩১ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী কর্মরত ছিলেন। 

মিশন ইন্দ্রধনুষ 

১৮ মার্চ ২০২৬ পর্যন্ত ১১.৮৭ কোটি শিশু এবং ৩.৯৬ কোটি গর্ভবতী মহিলা U-WIN পোর্টালে নথিভুক্ত হয়েছেন। এই পোর্টালে উপভোক্তাদের টিকাকরণ পরিষেবার তথ্য ডিজিটালভাবে নথিভুক্ত ও পর্যবেক্ষণ করা হয়। মোট
৫.৪৬ কোটি শিশু এবং ১.৩২ কোটি গর্ভবতী মহিলাকে প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছে। 
১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ৮.৭৩ কোটি মহিলার জরায়ুমুখের ক্যান্সারের পরীক্ষা করা হয়েছে।

এ বছরই ২৮ ফেব্রুয়ারি দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ১.২ কোটি যোগ্য ১৪ বছর বয়সি কিশোরীর জন্য দেশব্যাপী HPV টিকাকরণ অভিযান শুরু করা হয়।

এ বছর ১৫ জুলাই পর্যন্ত সারা দেশে মোট ৫২,১০,৩০২ জন কিশোরী HPV টিকা পেয়েছে।
আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়ন 
সুকন্যা সমৃদ্ধি যোজনা 
আমানত ₹২৫০ থেকে শুরু করা যায় এবং ৮.২% হারে বার্ষিক করমুক্ত সুদ পাওয়া যায়, যা আয়কর আইনের ৮০সি ধারার আওতাভুক্ত। 
উচ্চশিক্ষা ও বিবাহের জন্য আংশিক অর্থ তোলার সুবিধা রয়েছে, যা পরিবারের পরিকল্পিত সঞ্চয় বাড়াতে সাহায্য করে। 
সূচনার পর থেকে মোট আমানতের পরিমাণ ₹৩.৩৩ লক্ষ কোটি ছাড়িয়েছে (ডিসেম্বর ২০২৫ পর্যন্ত)। 
DAY-NRLM - স্বনির্ভর গোষ্ঠী (SHG) ব্যবস্থা 
SHG-গুলিকে দেশব্যাপী একটি প্ল্যাটফর্ম হিসেবে সম্প্রসারিত করা হয়েছে, যা ৭,৬২৭টি ব্লককে অন্তর্ভুক্ত করেছে এবং এর সঙ্গে ১.৫১ কোটি কমিউনিটি ক্যাডার সদস্য যুক্ত রয়েছেন। 

সূচনার পর থেকে এ বছর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০,৫৪৮-এরও বেশি প্রশিক্ষিত ব্যাংক সখীর মাধ্যমে SHG-গুলি ₹১২.১৮ লক্ষ কোটি টাকারও বেশি ব্যাংক ঋণ পেয়েছে। 
এ বছর ৩০ জুন পর্যন্ত Start-up Village Entrepreneurship Program (SVEP)-এর আওতায় ৪.৩২ লক্ষ উদ্যোগকে সহায়তা করা হয়েছে।

লাখপতি দিদি প্রকল্প 
SHG-এর মহিলাদের বছরে অন্তত ₹১ লক্ষ স্থায়ী আয় অর্জনে সহায়তা করে। 
পরিধি: এ বছর ৩১ মার্চ পর্যন্ত ৩৪টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল, ৭৫৭টি জেলা, ৯৪.৩১ লক্ষ SHG এবং ১০.১৪ কোটি SHG সদস্য এর আওতায় রয়েছেন।
৬,৬১১ জন মাস্টার ট্রেনার, ৪.০৯ লক্ষ কমিউনিটি রিসোর্স পার্সন (CRP) এবং ৩.৮৭ কোটি সম্ভাব্য লাখপতি দিদি (PLD)-র একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এর বাস্তবায়ন করা হচ্ছে। 

প্রধানমন্ত্রী জনধন যোজনা এ বছর ১২ আগস্ট পর্যন্ত মোট ৫৮.৯০ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে।
এবছর ১ জুলাই পর্যন্ত ৩২.৬৮ কোটি জনধন অ্যাকাউন্ট মহিলাদের নামে রয়েছে। 
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY) 
এ বছর ৮ এপ্রিল পর্যন্ত মোট ৫৭.৭৯ কোটিরও বেশি ঋণ অনুমোদন করা হয়েছে এবং ₹৪০.০৭ লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
অনুমোদিত ঋণের দুই-তৃতীয়াংশ মহিলা উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। 
প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডরস আত্মনির্ভর নিধি (SVANidhi) 
পরিধি: এ বছর ১৩ আগস্ট  পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ৭৮,২৪,৬১১ জন হকার উপকৃত হয়েছেন; তাঁদের মধ্যে ৪৬% উপভোক্তা মহিলা।
নমো ড্রোন দিদি যোজনা 
SHG-এর মহিলাদের কৃষিজমিতে সার ও কীটনাশক ছড়ানোর জন্য ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়। 

২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ সময়কালের জন্য ₹১,২৬১ কোটি টাকা বরাদ্দে প্রকল্পটি অনুমোদিত হয়েছে; মহিলা SHG-গুলিকে ১৫,০০০টি ড্রোন দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

সূচনার পর থেকে মহিলা SHG-গুলিকে ১,০৯৪টি ড্রোন বিতরণ করা হয়েছে, যার মধ্যে নমো ড্রোন দিদি উদ্যোগের অধীনে ৫০০টিরও বেশি ড্রোন রয়েছে। এর ফলে, কৃষি উৎপাদনশীলতা ও জীবিকার সুযোগ বৃদ্ধি পেয়েছে। 
ওম্যানিয়া (GeM) 
২.১ লক্ষেরও বেশি মহিলা-পরিচালিত উদ্যোগ নথিভুক্ত হয়েছে; ২০২৫-২৬ অর্থবর্ষে ১৩.৭ লক্ষ বরাত পাওয়া গেছে।
মহিলা MSME-গুলিকে ₹২৮,০০০ কোটিরও বেশি মূল্যের চুক্তি দেওয়া হয়েছে, যেটি ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় ২৭.৬০% বেশি; GeM-এর মোট অর্ডার মূল্যের ৫.৬% এই উদ্যোগের মাধ্যমে এসেছে। 
স্বনির্ভর উদ্যোক্তা বাজার (SHE-Mart)
২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে এই উদ্যোগের ঘোষণা করা হয়েছে, যার লক্ষ্য ১ কোটি মহিলাকে উপকৃত করা। 

মহিলাদের নিজস্ব উদ্যোগের মালিকানা গ্রহণ এবং তা দীর্ঘস্থায়ী পরিচালনা করতে সহায়তা করা। 
নিরাপত্তা, সুরক্ষা, মর্যাদা ও জীবনযাত্রার মান 
মিশন শক্তি 
মহিলাদের সুরক্ষা ও সহায়তার জন্য সম্বল (নিরাপত্তা) এবং সামর্থ্য (ক্ষমতায়ন) শাখাকে একত্রিত করে। 

সারা দেশে ১৫.২ লক্ষ ওয়ান স্টপ সেন্টার এবং ৬৪২টি নারী আদালত চালু রয়েছে। 
এ বছর ৩১ জুলাই পর্যন্ত মহিলা হেল্পলাইন (১৮১) জরুরি সাড়া ব্যবস্থা (১১২)-এর সঙ্গে যুক্ত হয়ে ২৪x৭ সহায়তার মাধ্যমে ১.০৫ কোটিরও বেশি মহিলাকে সহায়তা করেছে।
SHe-Box পোর্টালের মাধ্যমে কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ অনলাইনে জানানো যায়, যার ফলে দ্রুত অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হয়। 
প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) 
PMAY-Urban (২০১৫) এবং PMAY-Gramin (২০১৬)-এর মাধ্যমে মৌলিক পরিষেবা-সহ পাকা বাড়ি প্রদান করা হয়। 

PMAY-Gramin: এ বছর ১৩ আগস্ট পর্যন্ত ৯৬.০৬ লক্ষেরও বেশি বা ২৪.৭৩% বাড়ি শুধুমাত্র মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। 

PMAY-U 2.0: এ বছর ৯ আগস্ট পর্যন্ত ১.২৫ কোটি বাড়ি অনুমোদিত হয়েছে এবং ১ কোটি বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। 
অংশগ্রহণ, প্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণ 
এ বছর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৯৬.৮৮ কোটি ভোটারের মধ্যে ৪৭.১৫ কোটিরও বেশি ছিলেন মহিলা।

২০২৫-এর ১৯ মার্চ পর্যন্ত ১৪.৫ লক্ষ মহিলা নির্বাচিত পঞ্চায়েতি রাজ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, যা মোট প্রতিনিধির প্রায় ৪৬%।

নারী শক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩ (১০৬তম সংবিধান সংশোধনী আইন) লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লি বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে। জনগণনা-পরবর্তী সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার পর এই ব্যবস্থা কার্যকর হবে। 

২০২৫ সালে ১৭ জন মহিলা ক্যাডেটের প্রথম ব্যাচ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে। 
২০২৬ সালের গোড়ার দিকে, ২০২২ সাল থেকে মোট ১৫৮ জন মহিলা ক্যাডেট NDA-তে যোগ দিয়েছেন। 

বিকশিত ভারতের ভিত্তি হিসাবে নারী শক্তি 
সরকারের উদ্যোগ কল্যাণমূলক ব্যবস্থাকে মহিলাদের নেতৃত্ব, মর্যাদা ও সুযোগের একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত করেছে। কর্মী, উদ্যোক্তা, কৃষক এবং নেত্রী হিসাবে ২০৪৭ সালের বিকশিত ভারত গঠনে মহিলাদের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শিক্ষা, আয় এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এখন পরিবার ও সমাজের উপরও ইতিবাচক প্রভাব ফেলছে। উদ্যোক্তা হওয়া থেকে শুরু করে তৃণমূল স্তরের শাসনব্যবস্থায় অংশগ্রহণ—নারী শক্তি দৃঢ়তা ও লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।


তথ্যবিবরণী

Ministry of Women and Child Development

MissionShaktiGuidelines.pdf

https://pmmvy.wcd.gov.in/

https://www.poshantracker.in/statistics

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294872&reg=48&lang=1

Ministry of Education

https://udiseplus.gov.in/#/en/home

file:///C:/Users/dell/Downloads/UDISE+2025_26_Booklet_nep.pdf  (Page 81)

https://newsonair.gov.in/govt-says-over-7-lakh-girls-are-currently-enrolled-in-kasturba-gandhi-balika-vidyalaya/

Ministry of Skill Development and Entrepreneurship

https://www.skillindiadigital.gov.in/pmkvy-dashboard

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297193&reg=48&lang=1

 Prime Minister's Office

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227542&reg=6&lang=1 

Ministry of Health and Family Welfare

file:///C:/Users/dell/Downloads/NFHS-5_NRReport_val1__NFHS-5_INDIA_REPORT.pdf

https://sansad.in/getFile/annex/270/AU1218_UuTmW5.pdf?source=pqars

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2118786&reg=48&lang=2   

AU1136_kCnH0M.pdf 

https://www.nfhsiips.in/nfhsuser/assets/National%20Family%20Health%20Survey%20(NFHS-6)%202023-2024%20Fact%20Sheets.pdf (Page 4)

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244518&reg=3&lang=1

Press Release Page | Press Information Bureau

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jan/doc202513480101.pdf

PMJAY - Dashboard

ABDM-Insights

Press Release Page | Press Information Bureau

Ministry of Finance

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287200&lang=1&reg=3&utm 

https://newsonair.gov.in/over-4-crore-53-lakh-bank-accounts-opened-under-sukanya-samriddhi-yojana-says-govt/

https://www.nsiindia.gov.in/(S(bivxnengkkhfls3i1nysmlzq))/internalpage.aspx?Id_Pk=290

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249915&reg=3&lang=1

Ministry of Defence

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132691&reg=48&lang=2

Ministry of Home Affairs

https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?lang=2&reg=3&relid=95372&utm

Ministry of Science & Technology

Press Release: Press Information Bureau

Ministry of Rural Development

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224571&reg=3&lang=1

https://lakhpatididi.gov.in/insight-hub/

https://she-mart.in/

https://pmayg.gov.in/netiay/PBIDashboard/PMAYGDashboard.aspx

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297771&reg=48&lang=2

Ministry of Housing and Urban Affairs

PM SVANidhi

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296797&reg=48&lang=1

Cabinet

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237548&reg=48&lang=2

Election Commission

Press Release Page | Press Information Bureau

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088064&reg=48&lang=2

PIB Backgrounder

 https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jun/doc202663882201.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267960&lang=1&reg=3&utm

Press Release Page | Press Information Bureau

Press Note Details: Press Information Bureau

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154880&ModuleId=3&reg=48&lang=2

Press Release Page | Press Information Bureau

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250664&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267102&lang=2&reg=48&utm

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc2026813953401.pdf

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?id=150688&NoteId=150688&ModuleId=16&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289268&reg=3&lang=1

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc2026812952101.pdf

Click here for pdf file

 

SSS/RP........


(रिलीज़ आईडी: 2299721) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Gujarati , Tamil