সংস্কৃতি মন্ত্রক
অপহৃত পুরাকীর্তি পুনরুদ্ধার
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:23PM by PIB Agartala
নতুন দিল্লি, ১৩ অগাস্ট, ২০২৬
সরকার বিভিন্ন জায়গায় ঔপনিবেশিক শাসনের সময়ে বিদেশে নিয়ে যাওয়া জিনিসের পুনরুদ্ধারের বিষয়টি উত্থাপন করে থাকে। নির্দিষ্ট বিষয় ধরে ধরে পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করা হয়। প্রযোজ্য জাতীয় এবং আন্তর্জাতিক আইন এবং রীতিনীতি মেনে। সংশ্লিষ্ট দেশ এবং সরকারের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে এইসব বস্তুগুলি পুনরুদ্ধার করা হয়ে থাকে।
সারা বিশ্বের বিভিন্ন মিউজিয়াম এবং আর্ট গ্যালারিতে ভারতীয় পুরাকীর্তি ছড়িয়ে আছে, এছাড়াও কারো কারো ব্যস্তিগত সংগ্রহেও আছে। তবে, এর পূর্ণ তালিকা পাওয়া যায় না। যখনই বিদেশের মাটিতে কোনো বেআইনিভাবে পাচার হওয়া ভারতীয় পুরাকীর্তির খবর পাওয়া যায়, তখন সেটি পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাসের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়।
২০২৬-এর জুন পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে ৫১টি, নেদারল্যান্ডস থেকে ১টি, ব্রিটেন থেকে ২১টি এবং আমেরিকা থেকে ৫৮৯টি পুরাকীর্তি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
রাজ্যসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃত ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2299011)
आगंतुक पटल : 7