PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ক্ষুদ্র, ছোট ও মধ্যমানের উদ্যোগ উন্নয়ন (সংশোধনী) বিল, ২০২৬

प्रविष्टि तिथि: 11 AUG 2026 6:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ আগস্ট, ২০২৬

 

বিকাশমান MSME ক্ষেত্রের জন্য সংস্কার

মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট (সংশোধনী) বিল, বা ক্ষুদ্র, ছোট ও মধ্যমানের উদ্যোগ উন্নয়ন বিল, ২০২৬, এ বছর আগস্টে সংসদে পাস হয়েছে। 

MSME ক্ষেত্রের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতি MSMED আইন, ২০০৬-এর বিভিন্ন বিধানকে সংশোধন করা হয়েছে। সংশোধনগুলির লক্ষ্য হল অর্থপ্রদান সংক্রান্ত বাধা হ্রাস করা, বিরোধ নিষ্পত্তির সময়সীমা নির্দিষ্ট করা এবং নিয়ম মেনে চলার প্রক্রিয়া সহজসরল করা।

 MSME-গুলির বিকাশ, অগ্রগতি ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, সহজে ব্যবসা করার বৃহত্তর লক্ষ্য পূরণে এই সংশোধনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ভূমিকা

MSME ডেভেলপমেন্ট (সংশোধনী) বিল, ২০২৬, ২০২৬ সালের আগস্টে সংসদে পাস হয়েছে। ভারতের অর্থনীতিতে MSME ক্ষেত্রের ক্রমবর্ধমান ভূমিকার কারণেই এই সংশোধনের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট আইন (MSMED আইন) ২০০৬ সালে বিজ্ঞাপিত হয়। এরপর থেকে MSME পরিবেশের পরিসর, বৈচিত্র্য এবং ডিজিটাল পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬ অনুযায়ী, MSME-গুলি দেশের GDP-র ৩১.১ শতাংশ, উৎপাদন ক্ষেত্রের ৩৫.৪ শতাংশ এবং রফতানির ৪৮.৫৮ শতাংশে অবদান রাখে। এ বছর আগস্ট মাস  পর্যন্ত ৯.১৬ কোটি MSME Udyam প্ল্যাটফর্মে নথিভুক্ত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিতে ৪০ কোটিরও বেশি মানুষ কর্মরত। প্রযুক্তিগত অগ্রগতি এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর ব্যবস্থাও MSME পরিবেশকে আরও পরিবর্তিত করেছে। বর্তমানে এই প্রতিষ্ঠানগুলি গ্রামীণ, আধা-শহর এবং শহরাঞ্চলে কাজ করছে এবং প্রাতিষ্ঠানিক সরবরাহ ব্যবস্থায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

MSME ডেভেলপমেন্ট (সংশোধনী) বিল, ২০২৬ এই ভিত্তির উপর নির্ভর করেই আনা হয়েছে। MSME ক্ষেত্রের পরিবর্তিত প্রয়োজনীয়তা এবং অর্থনীতিতে এর ক্রমবর্ধমান গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনি কাঠামোকে আরও উপযোগী করে তোলাই এর লক্ষ্য।

বিলে আনা পরিবর্তন

২০২৬ সালের বিলে MSMED আইন, ২০০৬-এর অধীনে নির্দিষ্ট কিছু বিধান সংশোধন করা হয়েছে।

ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক সহায়তা

MSME পরিবেশে গড়ে ওঠা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে বিলে আনা সংস্কারগুলিকে সহায়তা করা হয়েছে।

আনুষ্ঠানিক স্বীকৃতির পরিধি বৃদ্ধি

Udyam Registration Portal-এর মাধ্যমে বিনামূল্যে, কাগজবিহীন এবং স্বঘোষণাভিত্তিক অনলাইন প্রক্রিয়ায় MSME-গুলিকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। এর পরিপূরক হিসাবে Udyam Assist Platform অনানুষ্ঠানিক মাইক্রো উদ্যোগগুলিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এর মধ্যে GST-তে নথিভুক্ত নয় অথবা আয়কর ব্যবস্থার আওতায় নেই এমন উদ্যোগগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। অনুমোদিত অংশীদারদের যাচাই করা তথ্যের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়।

অর্থায়নে প্রবেশাধিকার বৃদ্ধি

TReDS একটি বৈদ্যোতিন মঞ্চ, যার মাধ্যমে MSME-গুলি বাণিজ্যিক পাওনা অর্থায়ন বা ছাড় দিতে পারে। এই প্ল্যাটফর্ম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জারি করা নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ছাড় দেওয়া ইনভয়েসের মূল্য ২০২২-২৩ সালে ₹৪০,০০০ কোটি থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ₹৩.৪৭ লক্ষ কোটি হয়েছে।

অনলাইন বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা

ODR পোর্টাল ২০২৫ সালের জুনে চালু করা হয়। বিলম্বিত অর্থপ্রদান সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য এই পোর্টাল MSE-গুলিকে স্বল্প ব্যয়ে, সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় সমাধানের সুযোগ দেয়। এর আওতায় স্বল্পমূল্যের দাবিও অন্তর্ভুক্ত হয়েছে।

MSEFC নেটওয়ার্ক শক্তিশালী করা

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মোট ১৬১টি MSEFC গড়ে তোলা হয়েছে। ক্ষুদ্র ও ছোট উদ্যোগগুলির বিলম্বিত অর্থপ্রদান সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্য MSEFC গঠন করা হয়েছে।

উপসংহার

MSME ডেভেলপমেন্ট (সংশোধনী) বিল, ২০২৬-এর লক্ষ্য একটি MSME-র ছোট উদ্যোগ থেকে বিকাশমান ব্যবসায় পরিণত হওয়ার পথকে আরও মজবুত করা। পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে MSME-গুলির কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে সহায়তার জন্য বিলটি আরও পোক্ত নিয়ন্ত্রক কাঠামোর ব্যবস্থা করছে।

তথ্যসূত্র

Rajya Sabha:

https://sansad.in/rs/legislation/bills

Ministry of Micro, Small & Medium Enterprises:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296358&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209712&lang=1&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284414&reg=3&lang=1

Ministry of Finance:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219984&reg=48&lang=2

PIB Archives:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278107&reg=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260904&lang=1&reg=3

Others:

https://prsindia.org/billtrack/the-micro-small-and-medium-enterprises-development-amendment-bill-2026

Click here to see pdf 


***
SSS/SS......


(रिलीज़ आईडी: 2298138) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Malayalam