স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার প্রসারে গৃহীত পদক্ষেপ
प्रविष्टि तिथि:
11 AUG 2026 1:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৬
ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা একটি বহুমাত্রিক বিষয়, যার সঙ্গে বিভিন্ন মন্ত্রক জড়িত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক/বিভাগ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের নিজেদের আইনগত দায়িত্ব ও ক্ষমতার এক্তিয়ারে থেকে সমন্বিতভাবে কাজ করতে হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে ঋতুকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের সহায়তা প্রদান করা হয়।
কিশোরীদের মধ্যে ঋতুকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ‘ঋতুকালীন স্বাস্থ্যবিধি প্রকল্প’-এর বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সচেতনতা বৃদ্ধি, মানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্যের স্যানিটারি ন্যাপকিনের সহজলভ্যতা নিশ্চিত করা, ব্যবহৃত ন্যাপকিন নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে নিষ্পত্তির ব্যবস্থা করা এবং নিরাপদ ঋতুকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত অভ্যাস সম্পর্কে পরামর্শ প্রদান।
জনস্বাস্থ্য সংক্রান্ত দায়িত্ব পালনের অংশ হিসেবে মন্ত্রক স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক প্ল্যাটফর্ম, তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মী, ডিজিটাল প্রচারব্যবস্থা এবং কিশোর-কিশোরীদের জন্য নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে নিয়মিত তথ্য, শিক্ষা ও যোগাযোগমূলক কার্যক্রম, সচেতনতামূলক উদ্যোগ এবং সংবেদনশীলতা বৃদ্ধির কর্মসূচি পরিচালনা করে থাকে।
জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় একটি শক্তিশালী ও বহুস্তরীয় কাঠামোর মাধ্যমে কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে অনুষ্ঠিত NPCC বৈঠকে অনুমোদিত লক্ষ্যমাত্রার সাপেক্ষে রাজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ কার্যসম্পাদন সূচক পর্যালোচনা করা হয়। এছাড়াও, প্রতি বছর অনুষ্ঠিত সাধারণ পর্যালোচনা মিশনের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন, স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা, পরিকাঠামো সুদৃঢ় করা এবং গুরুত্বপূর্ণ সূচকগুলির অগ্রগতি সম্পর্কে স্বাধীন ও সরেজমিন মূল্যায়ন করা হয়।
সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকগুলির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্কুলছাত্রী কিশোরীদের জন্য ঋতুকালীন স্বাস্থ্যবিধি নীতির বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের সংশ্লিষ্ট বিভাগগুলির মাধ্যমে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়গুলিতে নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল এই তথ্য জানিয়েছেন।
SC/SD/SB
(रिलीज़ आईडी: 2297749)
आगंतुक पटल : 7