স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা প্রসারে গৃহীত পদক্ষেপ

জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) অধীনে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন পরিকল্পনায় প্রস্তাবের ভিত্তিতে মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা হয়

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা ও সুস্থ অভ্যাস গড়ে তুলতে মাসিক স্বাস্থ্যবিধি প্রকল্প বাস্তবায়ন করছে

জাতীয় স্বাস্থ্য মিশন-এর কাজকর্ম নিয়মিত নজরদারির আওতায় রাখা হয়, এর জন্য একটি সুসংগঠিত বহুস্তরীয় ব্যবস্থা রয়েছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে এনপিসিসি বৈঠকে অনুমোদিত লক্ষ্যমাত্রার তুলনায় রাজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ কাজ ও অগ্রগতি পর্যালোচনা করা হয়

স্কুলপড়ুয়া মেয়েদের জন্য মাসিক স্বাস্থ্যবিধি নীতি-এর আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বিত উদ্যোগে স্কুলগুলিতে নিরাপদ, কার্যকর এবং সাশ্রয়ী মাসিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত সামগ্রীর সহজলভ্যতা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে

प्रविष्टि तिथि: 11 AUG 2026 1:35PM by PIB Agartala

নয়াদিল্লী, ১১ আগস্ট ২০২৬: মাসিক ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা একটি বহুমাত্রিক ও আন্তঃমন্ত্রক বিষয়। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক/দপ্তর এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের নিজ নিজ আইনগত দায়িত্ব ও ক্ষমতার আওতায় সমন্বিতভাবে কাজ করতে হয়।

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে, নিয়ন্ত্রক নীতিমালা অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন পরিকল্পনায় দাখিল করা প্রস্তাবের ভিত্তিতে মাসিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা হয়।

কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি প্রসারের লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ‘মাসিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি প্রকল্প’ বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের স্যানিটারি ন্যাপকিনের সহজলভ্যতা নিশ্চিত করা, নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনের নিষ্পত্তি এবং নিরাপদ মাসিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত অভ্যাস সম্পর্কে পরামর্শ প্রদান।

জনস্বাস্থ্য সংক্রান্ত দায়িত্ব পালনের অংশ হিসেবে মন্ত্রক নিয়মিতভাবে তথ্য, শিক্ষা ও যোগাযোগ (আইইসি) কার্যক্রম, সচেতনতা বৃদ্ধি এবং সংবেদনশীলতা তৈরির কর্মসূচি পরিচালনা করে। স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন সামাজিক ও সম্প্রদায়ভিত্তিক প্ল্যাটফর্ম, ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী, ডিজিটাল প্রচারব্যবস্থা এবং কিশোর-কিশোরীদের জন্য নির্দিষ্ট কর্মসূচির প্ল্যাটফর্মের মাধ্যমে এই উদ্যোগগুলি বাস্তবায়ন করা হয়।

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে এটি একটি শক্তিশালী ও বহুস্তরীয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এর আওতায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে অনুষ্ঠিত এনপিসিসি বৈঠকে অনুমোদিত লক্ষ্যমাত্রার নিরিখে রাজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ কার্যসম্পাদন সূচক পর্যালোচনা করা হয়। এছাড়াও, প্রতি বছর কমন রিভিউ মিশন-এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন, স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ সূচকগুলিতে অগ্রগতির স্বাধীন ও সরেজমিন মূল্যায়ন করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সহযোগিতায় স্কুলপড়ুয়া মেয়েদের জন্য মাসিক স্বাস্থ্যবিধি নীতি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে স্কুলগুলিতে নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মাসিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানান।

*****

PS/SG


(रिलीज़ आईडी: 2297695) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Bengali , Tamil