নতুন ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় গ্রীণ হাইড্রোজেন মিশনের আওতায় পেট্রোলিয়াম এবং সংশোধনাগার ক্ষেত্রেও কাজ চলছে

प्रविष्टि तिथि: 11 AUG 2026 3:10PM by PIB Agartala

নতুন দিল্লি, ১১ আগস্ট , ২০২৬


ভারতকে বিশ্বের অন্যতম গ্রীণ হাইড্রোজেন উৎপাদন ও রপ্তানি কেন্দ্র করে তুলতে চায় কেন্দ্রীয় সরকার।

‘সাইট’ (স্ট্যাট্রেজিক ইন্টারভেনশনস ফর গ্রীণ হাইড্রোজেন ট্রান্সমিশন) কর্মসূচিটি হল গ্রীণ হাইড্রোজেন মিশনেরই অঙ্গ। এর আওতায় বিভিন্ন সংশোধনাগারে বার্ষিক ভিত্তিতে ৩০ কিলো টন গ্রীণ হাইড্রোজেন উৎপাদনের ব্যবস্থা হয়েছে। পানিপথে আইওসি-র সংশোধনাগারে ১০ কিলো টন, বিনার বিপিসিএল-এর সংশোধনাগারে ৫ কিলো টন, ভাইজাগের এইচপিসিএলের সংশোধনাগারের এবং নুমালিগড়ের সংশোধনাগারে ১০ কিলো টন গ্রীণ হাইড্রোজেন উৎপাদন হবে।

এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিকেও সামিল করা হচ্ছে।
রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ ইয়েসো নায়েক।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2297714) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Tamil , Telugu , Kannada