প্রতিরক্ষা মন্ত্রক
দ্বিপাক্ষিক সমুদ্র সহযোগিতা সুদৃঢ় করতে নৌসেনা প্রধান মরিশাস সফরে
পোস্ট করার দিনক্ষণ:
10 AUG 2026 9:28AM by PIB Agartala
নতুন দিল্লি ১০ অগাস্ট ২০২৬
নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন ১০ থেকে ১৩ অগাস্ট ২০২৬ মরিশাসে ৪ দিনের সরকারি সফরে গেছেন। এই সফর ভারতের দ্বিপাক্ষিক সমুদ্র সহযোগিতাকে শক্তিশালী করতে এবং ভারত- মহাসাগর ক্ষেত্রে মহত্ত্বপূর্ণ অংশীদার মরিশাসের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ক শক্তিশালী করার নিরন্তর প্রয়াসের অঙ্গ।
এই সফরে নৌসেনা প্রধান মরিশাস সরকারে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং সমুদ্র সুরক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা, সক্ষমতা অর্জন এবং সামরিক সহযোগিতার মতো উভয় পক্ষের কল্যাণকর বিষয়ে আলোচনা করবেন।
এর উদ্দেশ্য সমুদ্র ক্ষেত্রে ভারত এবং মরিশাসের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা, পরিচালন স্তরে যোগাযোগকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পারস্পরিক রণকৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করা।
ভারত এবং মরিশাসের মধ্যে দীর্ঘদিন ধরে সুদৃঢ় সমুদ্র অংশীদারিত্ব আছে। ভারতীয় নৌসেনা প্রশিক্ষণ বিনিময়, সংযুক্ত বিশেষ আর্থিক ক্ষেত্র (ইইজেড) তদারকি সহ পরিচালন সংক্রান্ত সহযোগিতা, বন্দর সফর এবং জল সর্বেক্ষণের মাধ্যমে মরিশাসের জাতীয় উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত ভাবে যোগাযোগ রেখে থাকে। দুই দেশ বহু পাক্ষিক মঞ্চ এবং সহযোগিতামূলক বিষয়েও অংশ নেয় এবং একে অপরকে সহযোগিতা করে। মরিশাস ভারতীয় নৌসেনার প্রধান বিষয় যেমন, ভারত মহাসাগর নৌসেনা সংগোষ্ঠী, মিলন, আন্তর্জাতিক বহর সমীক্ষা, গোয়া সমুদ্র সম্মেলন, আইওএস সাগর এবং এআইকেইওয়াইএমই অনুশীলনে নিয়মিত অংশ নিয়ে আসছে, যা তাদের ‘মহাসাগর’ ভিশনেরই পূর্ণ মাত্রায় প্রতিফলন।
নৌসেনা প্রধান হওয়ার পর অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের মরিশাস সফর এই বিষয়েই জোর দেয় যে, ভারত মরিশাসের সঙ্গে বন্ধুত্বকে কতটা গুরুত্ব দেয়। এই সম্বন্ধ পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং সমুদ্র সুরক্ষা, আঞ্চলিক সহযোগিতা তথা ভারত মহাসাগরের ক্ষেত্রে স্থিরতার জন্য অভিন্ন দায়বদ্ধতার ওপর প্রতিষ্ঠিত।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2297213)
ভিজিটরদের কাউন্টার : 29