মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
জাতীয় গোপাল রত্ন পুরস্কার-২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান
प्रविष्टि तिथि:
07 AUG 2026 7:47PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ অগাস্ট ২০২৬
মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত শিল্প মন্ত্রকের অধীনস্থ পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগ কৃষকদের জন্য টেকসই জীবিকা নিশ্চিত করতে পশুপালন ও দুগ্ধ খাতের কার্যকর উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ভারতের দেশীয় গবাদি পশুর জাতগুলি অত্যন্ত বলিষ্ঠ এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মতো জিনগত সক্ষমতা রাখে। বৈজ্ঞানিক পদ্ধতিতে দেশীয় গবাদি পশুর জাত সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ২০১৪ সালের ডিসেম্বরে 'রাষ্ট্রীয় গোকুল মিশন' (আরজিএম) চালু করা হয়েছিল।
আরজিএম-এর অধীনে, ২০২১ সাল থেকে এই বিভাগটি দুগ্ধচাষী, দুগ্ধ সমবায় সমিতি/এমপিসি/ এফপিও এবং কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদদের (এয়াইটি) প্রচেষ্টাকে স্বীকৃতি ও উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর 'জাতীয় গোপাল রত্ন পুরস্কার' (এনজিআরএ) প্রদান করে আসছে। এ বছরও নিম্নলিখিত বিভাগগুলির জন্য 'জাতীয় গোপাল রত্ন পুরস্কার-২০২৬'-এর জন্য মনোনয়ন আহ্বান করা হচ্ছে:
• দেশীয় জাতের গবাদি পশু/মহিষ পালনকারী সেরা দুগ্ধচাষী (বিস্তারিত নির্দেশিকায় দেওয়া হয়েছে)।
• সেরা দুগ্ধ সমবায় সমিতি(ডিসিএস)/দুগ্ধ উৎপাদনকারী কোম্পানি(এমপিসি)/ দুগ্ধচাষী উৎপাদক সংস্থা(এফপিও)।
• সেরা কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদ(এআইটি)।
উত্তর-পূর্বাঞ্চল(এনইআর) এবং হিমালয়-সংলগ্ন রাজ্যগুলিতে দুগ্ধ উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত ও ত্বরান্বিত করার লক্ষ্যে এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একটি বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
উপরে উল্লিখিত প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এবং উত্তর-পূর্বাঞ্চল(এনইআর)/হিমালয়-সংলগ্ন রাজ্যগুলির জন্য একটি বিশেষ পুরস্কার—এইভাবে এনজিআরএ -২০২৬ প্রদান করা হবে। এনজিআরএ - ২০২৬-এর পুরস্কার হিসেবে থাকবে একটি প্রশংসাপত্র, একটি স্মারক এবং দুটি বিভাগের (অর্থাৎ সেরা দুগ্ধচাষী এবং সেরা ডিসিএস / এফপিও / এমপিসি) জন্য নগদ অর্থ পুরস্কার, যার বিবরণ নিম্নরূপ:
o প্রথম স্থানের জন্য ৫,০০,০০০ টাকা (পাঁচ লক্ষ টাকা মাত্র)
o দ্বিতীয় স্থানের জন্য ৩,০০,০০০ টাকা (তিন লক্ষ টাকা মাত্র) এবং
o তৃতীয় স্থানের জন্য ২,০০,০০০/- টাকা (মাত্র দুই লক্ষ টাকা)।
o উত্তর-পূর্বাঞ্চল (এনইআর )/হিমালয়-সংলগ্ন রাজ্যগুলোর জন্য বিশেষ পুরস্কার হিসেবে ২,০০,০০০/- টাকা (মাত্র দুই লক্ষ টাকা)।
‘সেরা কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদ’(এআইটি) বিভাগের ক্ষেত্রে, ‘জাতীয় গোপাল রত্ন পুরস্কার-২০২৬’-এর আওতায় শুধুমাত্র একটি প্রশংসাপত্র ও একটি স্মারক প্রদান করা হবে। এই বিভাগে কোনো নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে না।
২০২৬ সালের ‘জাতীয় গোপাল রত্ন পুরস্কার’-এর জন্য মনোনয়ন শুধুমাত্র ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড পোর্টাল’ (https://awards.gov.in)-এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে; মনোনয়ন প্রক্রিয়া ১০.০৮.২০২৬ তারিখ থেকে শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১০.০৯.২০২৬। ‘জাতীয় দুগ্ধ দিবস’ (২৬ নভেম্বর, ২০২৬) উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হবে। যোগ্যতা ও নির্দেশিকা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য https://awards.gov.in অথবা https://dahd.nic.in ওয়েবসাইটটি দেখা যেতে পারে।
****
SC/SB/DM
(रिलीज़ आईडी: 2296459)
आगंतुक पटल : 2