শিল্পওবাণিজ্যমন্ত্রক
ভারতের মান্যতাপ্রাপ্ত জৈব পণ্যের প্রচার ও বিশ্ববাজারে প্রবেশাধিকার সম্প্রসারণের লক্ষ্যে এপিইডিএ ‘বায়োফ্যাক ইন্ডিয়া ২০২৬’-এর আয়োজন করছে
प्रविष्टि तिथि:
06 AUG 2026 10:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ অগাস্ট, ২০২৬
ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ 'অ্যাগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি' (এপিইডিএ) 'নুরনবার্গ মেস ইন্ডিয়া'-র সহযোগিতায়, ৬ থেকে ৮ আগস্ট ২০২৬ তারিখে গ্রেটার নয়ডার (দিল্লি-এনসিআর) 'ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্ট' (আইইএমএল)-এ 'বায়োফ্যাক ইন্ডিয়া ২০২৬' -এর আয়োজন করছে। এই প্রদর্শনীটি জৈব , প্রাকৃতিক এবং টেকসই খাদ্য ক্ষেত্রের সংশ্লিষ্ট সকলকে একত্রিত করে এবং বাণিজ্য, জ্ঞান আদান-প্রদান ও ব্যবসায়িক যোগাযোগের জন্য একটি সামগ্রিক মঞ্চ প্রদান করে।
এই প্রদর্শনীতে ২০০টিরও বেশি কোম্পানি অংশ নিচ্ছে।এর মধ্যে ৬০টিরও বেশি প্রদর্শক ' এপিইডিএ প্যাভিলিয়ন'-এর অধীনে অংশগ্রহণ করছে। রপ্তানিকারক,মহিলা উদ্যোক্তা, কৃষক উৎপাদক সংগঠন (এফপিও), কৃষক উৎপাদক কোম্পানি (এফপিসি), স্টার্টআপ এবং জৈব পণ্য উৎপাদনকারী উদ্যোগের প্রতিনিধিত্বকারী এই এপিইডিএ প্যাভিলিয়নে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এবং দেশের অন্যান্য জৈব-উৎপাদনকারী অঞ্চলের বিভিন্ন ধরণের জৈব পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রদর্শিত পণ্যের তালিকায় রয়েছে দানাশস্য, ডাল, মিলেট (ক্ষুদ্র দানাশস্য), মশলা, চা, কফি, তাজা ফল ও শাকসবজি, প্রক্রিয়াজাত খাদ্য, ভেষজ উপাদান, ঔষধি উদ্ভিদ, তৈলবীজ, ভোজ্য তেল, মধু, কোকো পণ্য, প্রাকৃতিক উপাদান, জৈব নিউট্রাসিউটিক্যালস এবং অন্যান্য মূল্য-সংযোজিত খাদ্যপণ্য।
ভারতীয় জৈব পণ্যের জন্য বিশ্ববাজারে প্রবেশাধিকার বাড়াতে, এপিইডিএ, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মঙ্গোলিয়া এবং মিশর-সহ ১৩টি প্রধান বিদেশী বাজারের ৩৫ জনেরও বেশি আন্তর্জাতিক ক্রেতার অংশগ্রহণের ব্যবস্থা করেছে। শীর্ষস্থানীয় আমদানিকারক, পরিবেশক, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা চেইনের প্রতিনিধিত্বকারী এই ক্রেতারা ভারতীয় প্রদর্শকদের সঙ্গে সুপরিকল্পিত 'ক্রেতা-বিক্রেতা বৈঠক' -এ অংশ নিচ্ছেন। এর লক্ষ্য হলো বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলা, নতুন পণ্য সংগ্রহের সুযোগ অন্বেষণ করা এবং দীর্ঘমেয়াদী রপ্তানি সহযোগিতাকে উৎসাহিত করা।
তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রযুক্তিগত সম্মেলন, মতবিনিময়মূলক জ্ঞান-ভিত্তিক অধিবেশন, পণ্য প্রদর্শন এবং বিভিন্ন প্রবণতা তুলে ধরার মতো কর্মসূচিও অন্তর্ভুক্ত উদ্বোধনী অধিবেশনে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী কাটিকিথালা শ্রীনিবাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব শ্রী নীতিন কুমার যাদব এবং ফেডারেল রিপাবলিক অফ জার্মানির দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মি. জর্জ এনজওয়েলার। এছাড়াও উপস্থিত ছিলেন এপিইডিএ-র চেয়ারম্যান শ্রী অভিষেক দেব, স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়া-র সচিব শ্রী এম. এস. মণিভান্নন, নুরনবার্গ মেস ইন্ডিয়া -র বোর্ড সভাপতিও ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া প্রসার এবং আইফোম-অর্গানিকস ইন্টারন্যাশনাল এর ভাইস প্রেসিডেন্ট মি. মার্কো শ্লুটার।
SC/PM/SB
(रिलीज़ आईडी: 2295903)
आगंतुक पटल : 4