সংস্কৃতিমন্ত্রক
নির্ভরযোগ্য গল্পকথনের মাধ্যমে ভারতের পর্যটন কেন্দ্র এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে নেটফ্লিক্স-এর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক
प्रविष्टि तिथि:
05 AUG 2026 9:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ আগস্ট ২০২৬
ইনক্রেডিবল ইন্ডিয়া পোর্টালে আজ ‘অ্যাজ সিন অন নেটফ্লিক্স’ শাখাটির সূচনা করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সারা বিশ্বে আগ্রহীদের কাছে ভারতের বিভিন্ন পর্যটনস্থল, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সে সংক্রান্ত নানান অভিজ্ঞতার কথা তুলে ধরার জন্য এই মঞ্চ গড়ে তোলা হয়েছে পর্যটন মন্ত্রক এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার অংশীদারিত্বের অঙ্গ হিসেবে।
নতুন দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট-এ এই সূচনা অনুষ্ঠানের সঙ্গে ভারতে নেটফ্লিক্স-এর ১০ বছর উপলক্ষে একটি বিশেষ আয়োজনও ছিল। উপস্থিত ছিলেন নেটফ্লিক্স-এর সহ-মুখ্য কার্যনির্বাহী অধিকর্তা টেড সারান্ডোজ।
সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তাঁর ভাষণে বলেন, হাজার হাজার বছর ধরে ভারতের বিভিন্ন আখ্যান সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় এবং বর্তমানে প্রযুক্তির কল্যাণে এইসব আখ্যানকে পৃথিবীর যে কোনও প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব। ‘সৃজনধর্মী’ অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকনমি বহু মানুষের জীবিকার সংস্থানও সম্ভব করছে বলে তিনি মনে করিয়ে দেন।
নেটফ্লিক্স-এর সহ-মুখ্য কার্যনির্বাহী আধিকারিক টেড সারান্ডোজ বলেন, ভারতীয় সংস্কৃতির বিভিন্ন রূপ রয়েছে এবং সেজন্যই এই দেশ সম্পর্কে সারা বিশ্বের মানুষের আগ্রহ এত বেশি।
বিগত দশক ধরে নেটফ্লিক্স ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পী এবং সৃজনশীল কাজে জড়িতদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে।
SC/AC/DM..
(रिलीज़ आईडी: 2295404)
आगंतुक पटल : 2