উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রক
বন ধন বিকাশ কেন্দ্রগুলিতে উপজাতীয় মহিলাদের অংশগ্রহণ
प्रविष्टि तिथि:
05 AUG 2026 12:54PM by PIB Agartala
নতুন দিল্লি, ০৫ অগাস্ট, ২০২৬
উপজাতীয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে আজ রাজ্যসভায় জানিয়েছেন, উপজাতীয় বিষয়ক মন্ত্রক দুটি প্রকল্প—'প্রধানমন্ত্রী জনজাতি বিকাশ মিশন' (PMJVM) এবং 'প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান' (PM-JANMAN), 'ট্রাইফেড' (TRIFED)-এর মাধ্যমে বাস্তবায়ন করছে। প্রাকৃতিক সম্পদ, বনজ পণ্য এবং কৃষি ও অ-কৃষি উপজাতীয় পণ্য-ভিত্তিক উদ্যোগের আরও দক্ষ, ন্যায়সঙ্গত ও স্বনির্ভর ব্যবহারের মাধ্যমে উপজাতীয় মহিলা ও পুরুষদের উদ্যোক্তা হয়ে উঠতে উৎসাহ দেওয়া এবং জীবিকার সুযোগ সৃষ্টি করাই এই প্রকল্পগুলোর লক্ষ্য। প্রধানমন্ত্রী জনজাতি বিকাশ মিশনের আওতায় একটি সাধারণ বন ধন বিকাশ কেন্দ্রে ১৫টি স্বনির্ভর গোষ্ঠী থাকে, প্রতিটিতে ২০ জন করে সুবিধাভোগী যুক্ত থাকেন; অন্যদিকে, 'প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের আওতায় একটি বন ধন বিকাশ কেন্দ্রে ৫টি স্বনির্ভর গোষ্ঠী থাকে, প্রতিটিতে ১০ জন করে সুবিধাভোগী থাকেন। প্রধানমন্ত্রী জনজাতি বিকাশ মিশন প্রকল্পের অধীনে, ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪,১৭২টি বন ধন বিকাশ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে, এর সঙ্গে উপজাতীয় মহিলাসহ মোট ১২.৪৮ লক্ষ সুবিধাভোগী যুক্ত আছেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পের অধীনে, ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৪০টি বন ধন বিকাশ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে, যার সঙ্গে উপজাতীয় মহিলাসহ মোট ০.৪৬ লক্ষ সুবিধাভোগী যুক্ত আছেন। এর মধ্যে, ২,৯২২টি বন ধন বিকাশ কেন্দ্রের ৭.১৩ লক্ষ সুবিধাভোগীকে বনজ পণ্য ও কৃষি পণ্যের সুস্থিত সংগ্রহ, জীবিকা-সংশ্লিষ্ট কার্যকলাপ, প্রাথমিক প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন, প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং পণ্য বিপণনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে তাদের দক্ষতা ও বাজারের সঙ্গে সংযোগ শক্তিশালী হয়েছে। এছাড়া, ৩,৪০৬টি বন ধন বিকাশ কেন্দ্র বর্তমানে চালু রয়েছে এবং স্থানীয় বাজার, মেলা ও 'ভারত ট্রাইবস ফেস্ট' (BTF)-এর মাধ্যমে তারা সম্মিলিতভাবে প্রায় ১৭৪ কোটি টাকার মূল্য-সংযোজিত পণ্য বিক্রি করেছে। এর ফলে উপজাতীয় সম্প্রদায়ের মধ্যে আয় বৃদ্ধি, সুস্থিত জীবিকার প্রসার এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতাকে উৎসাহিত করা সম্ভব হয়েছে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2295033)
आगंतुक पटल : 4