বস্ত্র মন্ত্রক
তন্তুবায়দের আর্থিক সহায়তা
प्रविष्टि तिथि:
04 AUG 2026 1:42PM by PIB Agartala
নতুন দিল্লি, ৪ আগষ্ট , ২০২৬
তামিলনাডু সহ দেশজুড়ে তাঁত ক্ষেত্রের সার্বিক উন্নয়ন এবং তন্তুবায়দের কল্যাণে বস্ত্রমন্ত্রক দুটি নির্ণায়ক প্রকল্প চালাচ্ছে। একটি হল ন্যাশনাল হ্যান্ডলুম ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনএইচডিপি) যাকে বলা যায় জাতীয় তাঁত উন্নয়ন কর্মসূচি এবং অন্যটি হল কাঁচামাল সরবরাহ কর্মসূচি – আরএমএসএস।
এই দুই কর্মসূচির আওতায় তাঁত সংস্থা / তন্তুবায়দের কাঁচামাল সংগ্রহ, উন্নতমানের তাঁত ও আনুসঙ্গিক ক্রয়, সৌর বিদ্যুৎ ব্যবস্থা, কারখানা নির্মাণ, দক্ষতা বিধান, পণ্যের বৈচিত্র্য সাধন ও উদ্ভাবনী নকশা, কারিগরী সহায়তা, প্রচার, ইন্ডিয়ান হ্যান্ডলুম ব্র্যান্ড মারফৎ তাদের ব্র্যান্ড তৈরি, হ্যান্ডলুম মার্ক, জিআই ট্যাগ সহ তাঁত দ্রব্যের দেশ এবং বিদেশের বাজারে বন্দোবস্তের ব্যবস্থা করা নিয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়। সেই সঙ্গে মুদ্রা প্রকল্পের অধীন সুবিধাজনক শর্তে ঋণের ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষারও বন্দোবস্ত করা হয়।
এনএইচডিপির অধীন ছোট মাপের ক্লাস্টার উন্নয়ন কর্মসূচিতে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ –এ ৭৮ লক্ষ ৩১ হাজার টাকা দেওয়া হয়েছে। এতে তামিলনাডুর তিরুনিভেলি জেলায় ৩৪৩ জন তাঁতি উপকৃত হয়েছেন।
তাঁত ক্ষেত্রে বস্ত্রমন্ত্রকের অধীন এই প্রকল্পে বাজেট বরাদ্দ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিতে দেওয়া হয় না। দেওয়া হয় যোগ্য তাঁত সংস্থাকে।
বিগত তিন বছর এবং চলতি বছরে তামিলনাডুতে ২০ টি ছোটমাপের তাঁত ক্লাস্টারে আর্থিক সহায়তার পরিমাণ ২১ কোটি ৭৩ লক্ষ। এতে উপকৃত হয়েছেন ৩,৩৫৬ জন তন্তুবায়। ৫,৪৬৬ জন তন্তুবায়কে উন্নত তাঁত এবং সহায়ক যন্ত্রাংশ দেওয়া হয়েছে। ১৯৯৯ তন্তুবায়কে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৪ টি তাঁত বস্ত্র বিপনন সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎপাদনের পাশাপাশি বিপণন প্রসারের দিকে তাকিয়ে ১২ টি তাঁত উৎপাদক কোম্পানি গড়ে তোলা হয়েছে। তন্তুবায়দের জন্য মুদ্রা প্রকল্পের অধীন ১৩,৭৯০ জন ঋণ সুবিধা পেয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অধীন এক লক্ষ ৩৫ হাজার সুবিধা ভোগী নাম লিখিয়েছেন। পরিবহনগত ভর্তুকি ও আর্থিক ভর্তুকির অধীন মোট ৩৩৪.১৩ লক্ষ কেজির সুতো সরবরাহ করা হয়েছে।
বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গারিটা লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2294394)
आगंतुक पटल : 4