রাষ্ট্রপতিরসচিবালয়
কটকে জগদ্গুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
03 AUG 2026 6:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ অগাস্ট, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার কটকে জগদ্গুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।
ভাষণে তিনি বলেন, ওড়িশা জ্ঞান, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার পুণ্যভূমি। মহাপ্রভূ জগন্নাথের এই ভূমি শতকের পর শতক ধরে সংবেদনশীলতা ও মানবকল্যাণের বার্তা দিয়ে এসেছে। এই অঞ্চল ‘উৎকল গৌরব’ মধুসূদন দাস, ‘কর্মবীর’ গৌরীশঙ্কর রায়, নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং বিজু পট্টনায়কের মতো ভারত সন্তানদের ঐতিহ্যে সমৃদ্ধ। ‘উৎকল মণি’ পণ্ডিত গোপবন্ধু দাস, ‘উৎকল কেশরী’ ডঃ হরেকৃষ্ণ মেহতাবের মতো মানুষের কর্মভূমি ওড়িশা। জগদ্গুরু কৃপালু বিশ্ববিদ্যালয় সেই ঐতিহ্য ও আধুনিক শিক্ষার মেলবন্ধন ঘটাবে।
ভারতের জনগোষ্ঠীতে তরুণদের অনুপাত এই দেশকে বিশেষ জনবিন্যাসগত সুবিধা এনে দিয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এই সম্পদের উপযুক্ত ব্যবহারে শিক্ষা প্রতিষ্ঠানগুলির বড় ভূমিকা রয়েছে বলে তিনি মনে করিয়ে দেন। বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্নে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রাসঙ্গিকতার কথা উঠে আসে রাষ্ট্রপতির বক্তব্যে।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc202683942301.pdf
SC/SD/SB
(रिलीज़ आईडी: 2294178)
आगंतुक पटल : 12