রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় রেলের গত বছরের তুলনায় এ'বছর জুলাই মাসে পণ্য পরিবহণে ৯ শতাংশ বৃদ্ধি

प्रविष्टि तिथि: 03 AUG 2026 3:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ অগাস্ট, ২০২৬ 

 

ভারতীয় রেল ২০২৬ – এর জুলাই মাসে পণ্য ও যাত্রী পরিবহণে বৃদ্ধির  উল্লেখযোগ্য সাক্ষ্য রেখেছে। ফলে বৃদ্ধি পেয়েছে রেলের রাজস্ব। দেশের আর্থিক শ্রীবৃদ্ধিতে, লজিস্টিককে শক্তিশালী করতে এবং দেশজুড়ে নির্ভরযোগ্য যাতায়াত মাধ্যম হিসেবে রেলের গুরুত্বপূর্ণ ভূমিকা এর মধ্য দিয়ে প্রতিফলিত। 
২০২৬ – এর জুলাই মাসে রেলের পণ্য পরিবহণের পরিমাি ১৪১.৩ মিলিয়ন টন। গত বছর জুলাই মাসে এই পরিমাণ ছিল ১২৯.৭ মিলিয়ন টন। অর্থাৎ বৃদ্ধির হার ৯ শতাংশ। অর্থনীতির মূল ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য সাফল্যেরও তা এক নির্ণায়ক। পণ্য চলাচল বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে যা প্রতিফলিত। 
বাৎসরিক বৃদ্ধির নিরিখে ২০২৬ – এর জুলাই মাসে আকরিক লোহার চলাচল বৃদ্ধি পেয়েছে ২২.২ শতাংশ, কয়লা ১১.৫ শতাংশ, খাদ্যশস্য ১১.৫ শতাংশ, সার ১২ শতাংশ এবং অবশিষ্ট পণ্যের বৃদ্ধির হার ১২.১ শতাংশ। ভারতীয় রেল অভ্যন্তরীণ কয়লা পরিবহনে অর্থাৎ  তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে গত বছরের জুলাই মাসের তুলনায় ২০ শতাংশ বেশি কয়লা সরবরাহ করেছে। 
পণ্য চলাচল বৃদ্ধিতে ২০২৫ – এর জুলাই মাসের তুলনায় এ বছর জুলাই মাসে শুল্ক বৃদ্ধি পেয়েছে ১,১৩৭ কোটি টাকা, যা প্রায় ৮ শতাংশ বৃদ্ধি। এই বৃদ্ধির ক্ষেত্রে সর্বাধিক সাফল্য দেখিয়েছে সেন্ট্রাল রেল এবং পূর্ব রেল। উভয়েরই বৃদ্ধির পরিমাণ ৩৩ শতাংশ। পশ্চিম-মধ্য রেলে বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ। দক্ষিণ-পূর্ব রেলের বৃদ্ধির হার ১০.৩৩ শতাংশ। 
ভারতীয় রেল জুলাই মাসে ৬৩.৩৫ কোটি যাত্রী পরিবহণ করেছে, যা বিগত বছরে জুলাই মাসে ছিল ৬২.১৯ কোটি। আধা-শহর এবং শহর এলাকা উভয় জায়গাতেই এই বৃদ্ধি পরিলক্ষিত। দেশের মানুষ যে রেল যাত্রাকে অনেক বেশি পছন্দ করছেন, তাও এর মধ্য থেকে ফুটে ওঠে। পণ্য লজিস্টিক এবং যাত্রী পরিষেবা সম্প্রসারণে ভারতীয় রেল দায়বদ্ধ। আধুনিক পরিকাঠামোর পাশাপাশি পরিচালন দক্ষতার উন্নতিসাধনের মধ্য দিয়ে এই পরিষেবার মান ক্রমশ উন্নত করা হচ্ছে। ভারতের বর্ধিত অর্থনীতির পাশাপাশি জ্বালানী সুরক্ষা এবং প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর যাতায়াতে ভারতীয় রেল পরিপূরক ভূমিকা পালন করছে। 

 

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2293921) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Kannada