প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২ অগাস্ট ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’ চালু করবেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 01 AUG 2026 4:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ অগাস্ট ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২ অগাস্ট সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর সূচনা করবেন। এই উদ্যোগের লক্ষ্য হল, যুবসমাজকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে থাকতে অনুপ্রাণিত করা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের দূত হিসেবে কাজ করতে উৎসাহিত করা।

 

এর মধ্যে দিয়ে মাদকদ্রব্যের বিরুদ্ধে ১০০ সপ্তাহব্যাপী দেশজুড়ে ‘জন-অংশীদারিত্ব’ অভিযানের সূচনা হবে। এই অভিযানের আওতায়, মাদক-মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও জন-অংশীদারিত্বকে উৎসাহিত করতে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। এই কার্যক্রমগুলির মধ্যে থাকবে ক্রীড়া প্রতিযোগিতা, ওয়াকাথন, ধ্যান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রচারভিযান, পথনাটক, আলোচনা সভা, শিল্পকলা প্রতিযোগিতা এবং সামাজিক কর্মসূচি।

 

মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে একটি সম্মিলিত আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, সুশীল সমাজের গোষ্ঠী, শিল্প সংস্থা এবং আধ্যাত্মিক সংগঠনগুলিকে একটি সাধারণ মঞ্চে একত্রিত করে সামাজিক অংশগ্রহণকে আরও জোরদার করাই এই উদ্যোগের লক্ষ্য।

 

দেশজুড়ে ১০,০০০-এরও বেশি জায়গা থেকে যুবকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ‘মাই ভারত’ স্বেচ্ছাসেবক, ‘মাই ভারত’ জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন, শিল্প সংস্থাগুলির যুব শাখা এবং ১২৫টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠন ভার্চুয়ালি এই কর্মসূচিতে অংশ নেবে। 

 

 

 

SC/MP/AS


(रिलीज़ आईडी: 2293047) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Tamil , Kannada