মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

উপকূলীয় অঞ্চলে মৎস্য উৎপাদনে মহিলাদের অংশগ্রহণ – সুনীল অর্থনীতি সংক্রান্ত কৌশল

प्रविष्टि तिथि: 30 JUL 2026 3:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুলাই  ২০২৬

 

সুনীল অর্থনীতি বা ব্লু ইকনমি সংক্রান্ত নীতিগত কাঠামোয় মহিলাদের কর্মসংস্থান এবং জীবিকার বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মহিলারা বিশেষ অগ্রাধিকার পাচ্ছেন। তাঁরা মৎস্য উৎপাদন সংক্রান্ত উদ্যোগের ক্ষেত্রে ৬০ শতাংশ পর্যন্ত সরকারি সহায়তা পান, যেখানে অন্যদের ক্ষেত্রে তা ৪০ শতাংশ। 

অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে এই যোজনার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। অন্ধ্রপ্রদেশ মৎস্যচাষী সমবায় ফেডারেশন মহিলাদের দ্বারা পরিচালিত সমবায়গুলির বিকাশে বিশেষভাবে উদ্যোগী। 

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় গভীর সমুদ্রে মাছ ধরা এবং তার জন্য প্রয়োজনীয় যন্ত্রচালিত নৌকো এবং অন্যান্য সরঞ্জাম মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেওয়ায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন রাজ্যে মৎস্যজীবী সমবায় সমিতি গড়ে তোলায় সহায়তা করে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন মৎস্যচাষ, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।

 

 

SC/AC/DM..


(रिलीज़ आईडी: 2291839) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil , Telugu