সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ট্যাক্সির চালকরা

प्रविष्टि तिथि: 29 JUL 2026 4:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯  জুলাই  ২০২৬

 

সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড ভারত ট্যাক্সি পরিচালনা করে। এটি সমবায় পরিচালিত ডিজিটাল অ্যাপ নির্ভর একটি ট্যাক্সি ব্যবস্থা। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, গুজরাট এবং মহারাষ্ট্রে ভারত ট্যাক্সি পরিচালিত হয়। ১৯ জুলাইয়ের হিসেব অনুসারে দেশ জুড়ে ৭ লক্ষ ৯৭ হাজার ট্যাক্সি এই ব্যবস্থাপনায় চালানো হয়। এখানে ট্যাক্সি চালকদের অংশীদারিত্ব থাকে। তাঁদের সারথি বলে অভিহিত করা হয়। বর্তমানে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে ২ লক্ষ ৫৫ হাজার, গুজরাটে ১ লক্ষ ১ হাজার এবং মহারাষ্ট্রে ৭১০৯৫ জন সারথী রয়েছেন।

সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড পরিচালিত এই ভারত ট্যাক্সি অন্যান্য রাজ্য এবং শহরেও চলাচল করতে পারে। এক্ষেত্রে বেশ কিছু অনুমোদনের প্রয়োজন। এছাড়াও পরিচালনগত প্রস্তুতি, পর্যাপ্ত সারথী এবং বিধিবদ্ধ নিয়মাবলীকে মেনে চলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট রাজ্যের সরকার, সমবায় সংস্থা সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয় বজায় রেখে ভারত ট্যাক্সি পরিচালনা করা হয়। 

ভারত ট্যাক্সিতে সারথীদের কাছ থেকে কোনও কমিশন নেওয়া হয় না। এই পরিষেবা পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি ও অন্যান্য রক্ষণাবেক্ষণের জন্য চাঁদা বাবদ সামান্য কিছু অর্থ সারথীদের থেকে নেওয়া হয়। এক্ষেত্রে তাঁরা যাত্রীদের থেকে যে ভাড়া পান, তার সঙ্গে এই অনুদানের কোনও সম্পর্ক নেই। 

২০০২ সালের বহু রাজ্য সমবায় সমিতি আইন অনুসারে সমবায় সমিতিগুলির নিয়ম মেনে এই ব্যবস্থাপনায় যেসব সারথীরা তাঁদের নাম নথিভুক্ত করেছেন, সেইসব ট্যাক্সি চালকরা বেশ কিছু সুযোগ-সুবিধা পান। এই সমবায় সংস্থাটি তার সদস্যদের কল্যাণে নানা ধরনের আর্থিক সহায়তার ব্যবস্থা করে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য বীমা, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা এছাড়াও এসবিআই মুদ্রা ঋণ সহ বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সারথীরা যাতে খুব সহজেই ঋণ পেতে পারেন সেই বিষয়গুলি। পাশাপাশি সারথীদের বিভিন্ন সময় ডিজিটাল ব্যবস্থাপনায় নানা ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণগুলিতে মূলত গ্রাহক পরিষেবা, যাত্রী ও পথ নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। 

রাজ্য সভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। 

 


SC/CB/NS


(रिलीज़ आईडी: 2291226) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu