নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ফেব্রুয়ারি, ২০২৪ থেকে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় ৪৮ লক্ষেরও বেশি পরিবার উপকৃত

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুলাই ২০২৬

 

'পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা' (পিএমএসজি: এমবিওয়াই) হল, একটি চাহিদা-ভিত্তিক প্রকল্প। এই প্রকল্পের আওতায় গ্রামীণ পরিবার সহ দেশের সকল আবাসিক গ্রাহক, যাঁদের স্থানীয় বিদ্যুৎ বন্টন সংস্থার (DISCOM) সঙ্গে গ্রিড-সংযুক্ত বিদ্যুৎ সংযোগ রয়েছে, তাঁরা প্রকল্পের জাতীয় পোর্টালে (www.pmsuryaghar.gov.in) আবেদন করে রুফটপ সোলার (আরটিএস) বা ছাদের ওপর সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা গ্রহণ করতে পারেন। 

 

২০২৫-২৬ বর্ষে এই প্রকল্পে মোট ১৮.৭১ লক্ষ আরটিএস ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মোট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬.৭ গিগাওয়াট। এর ফলে গ্রামীণ পরিবার সহ সারা দেশের ২২.৭১ লক্ষ পরিবার উপকৃত হয়েছে। 

 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে চালুর পর থেকে ২২.০৭.২০২৬ তারিখ পর্যন্ত পিএমএসজি: এমবিওয়াই-এর অধীনে মোট ৩৯,৭২,৪৪৭টি আরটিএস ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে গ্রামীণ এলাকার পরিবার সহ সারা দেশের ৪৮,০২,৭১৭টি পরিবার উপকৃত হয়েছে। 

 

এই প্রকল্পের আওতায় আরটিএস স্থাপনকারী গ্রাহকদের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমেছে। এছাড়া, বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে কোনও কোনও মাস বা বিলিং পিরিয়ডে ১৮.৯৩ লক্ষেরও বেশি সুবিধাপ্রাপক (গ্রামীণ পরিবারসহ) শূন্য বিদ্যুৎ বিল পেয়েছেন বলে বিদ্যুৎ বন্টন সংস্থাগুলি জানিয়েছে। 

 

আবাসিক ক্ষেত্রে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের পাশাপাশি, পিএমএসজি: এমবিওয়াই-এর আওতায় শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানসহ সরকারি ও বাণিজ্যিক ভবনেও আরটিএস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে, এই শ্রেণীর গ্রাহকদের কোনও কেন্দ্রীয় আর্থিক সহায়তা (সিএফএ) প্রদান করা হয় না। 

 

রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে নতুন ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ ইয়েসো নায়েক এই তথ্য জানিয়েছেন।

 

 

SC/MP/DM


(रिलीज़ आईडी: 2290664) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Gujarati , Urdu , हिन्दी , Assamese , Tamil