স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

দুর্যোগের সতর্কবার্তা প্রদানের জন্য সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জুলাই, ২০২৬

 

দুর্যোগের সতর্কবার্তা প্রদানের জন্য 'সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম'টি 'কমন অ্যালার্ট প্রোটোকল' (CAP)-ভিত্তিক 'ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেম'-এর মাধ্যমে পরিচালিত হয়। এর বাস্তবায়নের দায়িত্বে রয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এই ব্যবস্থাটি পাঁচটি সতর্কবার্তা প্রদানকারী সংস্থা - ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD), সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC), ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS), ডিফেন্স জিও-ইনফরমেটিক্স রিসার্চ এস্টাবলিশমেন্ট (DGRE) এবং ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া (FSI)—কে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষগুলির সঙ্গে সংযুক্ত করে। সংশ্লিষ্ট সতর্কবার্তা প্রদানকারী সংস্থা এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্যোগের সতর্কবার্তা জারি ও অনুমোদনের দায়িত্বে থাকে, আর CAP-ভিত্তিক প্ল্যাটফর্মটি 'সেল ব্রডকাস্ট' ব্যবস্থার মাধ্যমে সেই বার্তাগুলি প্রচার করে।

ঘূর্ণিঝড়, সুনামি, ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, হড়পা বান, বজ্রপাতসহ ঝড়, শিলাবৃষ্টি, তুষারধস, মেঘভাঙা বৃষ্টি, শিল্প বা মানবসৃষ্ট দুর্যোগ এবং অবিলম্বে সতর্ক করার প্রয়োজন রয়েছে এমন অন্যান্য ঘটনার ক্ষেত্রে নাগরিকদের সময়মতো সতর্ক করার জন্য এই 'সেল ব্রডকাস্ট অ্যালার্ট' ব্যবস্থাটি ব্যবহার করা হবে। সতর্কবার্তা প্রদানকারী সংস্থাগুলি ভৌগোলিক অবস্থান-ভিত্তিক সতর্কবার্তা প্রদান করে এবং সেই নির্দিষ্ট এলাকার মানুষের কাছে তা পৌঁছে দেওয়া হয়।

সময়মতো পাওয়া সতর্কবার্তা দুর্যোগজনিত প্রাণহানি হ্রাস ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। 

পূর্বাভাস প্রদানকারী সংস্থাগুলির তৈরি সমস্ত সতর্কবার্তা সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষায় অনুবাদ করা হয় এবং রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষগুলির মাধ্যমে তা প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া হয়। ভৌগোলিক অবস্থান-ভিত্তিক নির্দিষ্ট এলাকার (যার মধ্যে প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাও অন্তর্ভুক্ত) সমস্ত মোবাইল নেটওয়ার্ক এবং হ্যান্ডসেটে এই সতর্কবার্তাগুলি পাওয়া যায়।

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই এই তথ্য জানিয়েছেন।

 

SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2290573) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी