সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
এনএইচএআই জাতীয় মহাসড়ক প্রকল্পে সরকারি তহবিলের সুরক্ষায় একটি বড় সালিশি মামলায় জয়ী হলো
प्रविष्टि तिथि:
27 JUL 2026 4:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জুলাই, ২০২৬
উল্লেখযোগ্য আইনি ও আর্থিক মাইলফলক অর্জন করলো এনএইচএআই। বেরিলি হাইওয়েজ প্রজেক্ট লিমিটেডের করা সালিশি মামলায় সপক্ষে রায় পেলো এনএইচএআই। উত্তর প্রদেশের ১৫১ কিলোমিটার দীর্ঘ বরেলি-সীতাপুর বিওটি (টোল) প্রকল্পটির চুক্তি এনএইচএআই খারিজ করে দেয় ২০১৯-এর মে মাসে। সালিশি ট্রাইব্যুনাল এনএইচএআই-এর অবস্থানের পক্ষে রায় দিলো। ফলে, সরকারি কোষাগার সুরক্ষিত হলো এবং এবং জাতীয় মহাসড়ক প্রকল্প পরিচালনে চুক্তি সংক্রান্ত কাঠামো পুনঃনিশ্চিত হলো।
তিন সদস্যের সালিশি ট্রাইব্যুনাল দাবি-পাল্টা দাবি বিচার করে। কনসেশনেয়ার সংস্থাটি ৩০টি দাবি তোলে যার মূল্য প্রায় ৩,১৭৭ কোটি টাকা। এর মধ্যে মাত্র তিনটি দাবি মেনে নেয় ট্রাইব্যুনাল। মাত্র ৪৬ কোটি টাকা এবং সুদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বেশিরভাগ দাবিই খারিজ করে দেয় সালিশি ট্রাইব্যুনাল।
সালিশি ট্রাইব্যুনাল ২০১৫-র ৩০ মার্চের সাপ্লিমেন্টারি এগরিমেন্ট (SA) বহাল রাখে এবং সিদ্ধান্ত দেয় প্রকল্পে যে বিলম্ব হয়েছে সেটি অবশ্যম্ভাবী ছিল। সেই সঙ্গে কনসেশনেয়ারের অধিকাংশ দাবিই খারিজ করে দেয়। এনএইচএআই-ও পাল্টা দাবি রুজু করে, যার মধ্যে ছিল আর্থিক ক্ষতি এবং মানুষের অসুবিধা সংক্রান্ত দাবি। ট্রাইব্যুনাল এই পাল্টা দাবিগুলিকে মঞ্জুর করেনি, তবে, এনএইচএআই কনসেশনেয়ারের দাবি মতো বিশাল মূল্যের ক্ষতিপূরণের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরতে সক্ষম হয়।
সাম্প্রতিক উল্লেখযোগ্য বেশ কয়েকটি আইনি জয়ের মধ্যে এনএইচএআই সফলভাবে একাধিক সালিশি মামলায় নিজের অবস্থান দৃঢ় রাখতে পেরেছে। ২০২৬-এর জুনে, কর্ণাটকে তুমকুর-চিত্রদুর্গা ৬-লেন করার প্রকল্প সংক্রান্ত ১,২০২ কোটি টাকার সালিশি মামলায় জয়ী হয় এনএইচএআই। এছাড়াও ২০২৬-এর এপ্রিল মাসে, পানিপত-জলন্ধর হাইওয়ে প্রকল্পে সালিশি মামলায় কনসেশনেয়ারের দাবি ছিল প্রায় ৮,৩৭৫ কোটি টাকার এবং এনএইচএআই-এর পাল্টা দাবি ছিল ২,৮৮৮.৬৪ কোটি টাকার। এটি ৮১৯.৯৬ কোটি টাকাতে নিষ্পত্তি হয় এনএইচএআই–এর পক্ষে। একইরকমভাবে, ২০২৬-এর মে মাসে গুজরাটে ৪৮ নম্বর জাতীয় সড়কের কামরেজ-চালথান শাখা ৬-লেন করার কাজে ঠিকাদার ১৭৪.৪৯ কোটি টাকা দাবি জানিয়েছিল। সেটি মাত্র ৫৪ লক্ষ টাকা নির্ধারণ করে সালিশি ট্রাইব্যুনাল।
সালিশি মামলাগুলির এই সফল পরিনাম থেকে বোঝা যায় এনএইচএআই কতটা জোর দেয় শক্তিশালী চুক্তিব্যবস্থাপনা এবং কার্যকরী আইনি রণকৌশলে। জাতীয় মহাসড়ক পরিকাঠামোর উন্নয়ন এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও চুক্তিসংক্রান্ত শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সরকারি তহবিলের কার্যকরী ব্যবহার সুনিশ্চিত করতে এনএইচএআই-এর সংকল্প পুনঃপ্রতিষ্ঠিত হয় এই ঘটনায়।
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2290066)
आगंतुक पटल : 6