সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
সংখ্যালঘুদের উপর প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম (পিএমজেভিকে) – এর প্রভাব
प्रविष्टि तिथि:
27 JUL 2026 2:57PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম (পিএমজেভিকে) কেন্দ্রীয়ভাবে স্পন্সর করা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের একটি কর্মসূচি। এর লক্ষ্য হ’ল – সারা দেশে সংখ্যালঘু এলাকাগুলিতে স্বাস্থ্য, দক্ষতা, উন্নয়ন, শিক্ষা, নারী-কেন্দ্রিক প্রকল্প, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, খেলাধূলা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং অন্যান্য পরিকাঠামো ক্ষেত্রগুলিতে সামাজিক পরিকাঠামো গড়ে তোলা।
পিএমজেভিকে – এর আওতায় গত ৫ বছরে বাজেট পরিকল্পনা (বিই), সংশোধিত পরিকল্পনা (আরই) এবং যথাযথ ব্যয় নিম্নরূপ –
২০২৫-২০২৬ অর্থবর্ষে এই কর্মসূচিতে বাজেট পরিকল্পনায় বরাদ্দ ধরা হয়েছিল ১৯১৩.৯৭ কোটি টাকা এবং সংশোধিত পরিকল্পনায় তা দাঁড়ায় ১৫৬৫.০০ কোটি টাকা।
২০২১-২০২২ অর্থবর্ষে বাজেট পরিকল্পনার বরাদ্দ ধরা হয়েছিল ১৩৯০.০০ কোটি টাকা এবং সংশোধিত পরিকল্পনায় তা দাঁড়িয়েছিল ১১৯৯.৫৫ কোটি টাকা।
পিএমজেভিকে – এর একটি চাহিদা-ভিত্তিক কেন্দ্রীয়ভাবে স্পন্সর করা প্রকল্প। এই প্রকল্পের আওতায় কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল-ভিত্তিক বরাদ্দ দেওয়া হয় না। এই প্রকল্পের বাস্তবায়ন ও প্রভাব মূল্যায়নের জন্য মন্ত্রক তৃতীয় পক্ষকে সমীক্ষা পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই সমীক্ষায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রকল্পের বাস্তবায়ন, প্রভাব, কার্যকারিতা এবং স্থায়িত্বের প্রমাণ-ভিত্তিক মূল্যায়ন হয়েছে।
এই প্রকল্পের জন্য ২০২১-২০২২ অর্থবর্ষে ত্রিপুরাতে ৬.৪৯ কোটি টাকা, ২০২৪-২০২৫ অর্থবর্ষে ১৭.৫০ কোটি টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ০.৪৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পিএমজেভিকে প্রকল্প শুরুর সময় থেকে এখনও পর্যন্ত ত্রিপুরাতে ২৮,৪১৬ টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু এই তথ্য জানান।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2290006)
आगंतुक पटल : 6