সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
সংখ্যালঘুদের উপর প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম (পিএমজেভিকে) – এর প্রভাব
प्रविष्टि तिथि:
27 JUL 2026 2:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম (পিএমজেভিকে) কেন্দ্রীয়ভাবে স্পন্সর করা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের একটি কর্মসূচি। এর লক্ষ্য হ’ল – সারা দেশে সংখ্যালঘু এলাকাগুলিতে স্বাস্থ্য, দক্ষতা, উন্নয়ন, শিক্ষা, নারী-কেন্দ্রিক প্রকল্প, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, খেলাধূলা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং অন্যান্য পরিকাঠামো ক্ষেত্রগুলিতে সামাজিক পরিকাঠামো গড়ে তোলা।
পিএমজেভিকে – এর আওতায় গত ৫ বছরে বাজেট পরিকল্পনা (বিই), সংশোধিত পরিকল্পনা (আরই) এবং যথাযথ ব্যয় নিম্নরূপ –
২০২৫-২০২৬ অর্থবর্ষে এই কর্মসূচিতে বাজেট পরিকল্পনায় বরাদ্দ ধরা হয়েছিল ১৯১৩.৯৭ কোটি টাকা এবং সংশোধিত পরিকল্পনায় তা দাঁড়ায় ১৫৬৫.০০ কোটি টাকা।
২০২১-২০২২ অর্থবর্ষে বাজেট পরিকল্পনার বরাদ্দ ধরা হয়েছিল ১৩৯০.০০ কোটি টাকা এবং সংশোধিত পরিকল্পনায় তা দাঁড়িয়েছিল ১১৯৯.৫৫ কোটি টাকা।
পিএমজেভিকে – এর একটি চাহিদা-ভিত্তিক কেন্দ্রীয়ভাবে স্পন্সর করা প্রকল্প। এই প্রকল্পের আওতায় কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল-ভিত্তিক বরাদ্দ দেওয়া হয় না। এই প্রকল্পের বাস্তবায়ন ও প্রভাব মূল্যায়নের জন্য মন্ত্রক তৃতীয় পক্ষকে সমীক্ষা পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই সমীক্ষায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রকল্পের বাস্তবায়ন, প্রভাব, কার্যকারিতা এবং স্থায়িত্বের প্রমাণ-ভিত্তিক মূল্যায়ন হয়েছে।
২০২১-২০২২ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ৩৮.৫৩ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল। ২০২৫-২০২৬ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৪০.৩১ কোটি টাকা। পিএমজেভিকে প্রকল্প শুরুর সময় থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩ লক্ষ ৪৪ হাজার ৯৪৬টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু এই তথ্য জানান।
SC/PM/SB
(रिलीज़ आईडी: 2289934)
आगंतुक पटल : 15