সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রাতিষ্ঠানিক প্রসার
प्रविष्टि तिथि:
27 JUL 2026 2:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জুলাই, ২০২৬
জাতীয় সংখ্যালঘু কমিশন ২০২৬-এ “শিক্ষা ক্ষেত্রে জৈন সম্প্রদায়ের অবদান” নিয়ে একটি সমীক্ষা করেছে। এই সমীক্ষায় ভারতে জৈন সম্প্রদায়ের ঐতিহাসিক বিবর্তন, প্রাতিষ্ঠানিক অবদান এবং শিক্ষাগত দর্শন নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। শিক্ষার প্রসার, গবেষণা, বৃত্তি, মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ক্ষেত্রে জৈন অছি, সমাজসেবী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলির ভূমিকা লিপিবদ্ধ করা হয়েছে।
জাতীয় সংখ্যালঘু কমিশন, নতুন দিল্লিতে ১৯ মে, ২০২৬-এ রাজ্য সংখ্যালঘু কমিশনগুলির একটি সম্মেলনের আয়োজন করে। এতে যোগ দেন রাজ্য সংখ্যালঘু কমিশনের প্রতিনিধিদের পাশাপাশি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আধিকারিকরা। এই সম্মেলনে আলোচনা হয় প্রাতিষ্ঠানিকতার শক্তিশালীকরণ, প্রশাসনিক সমন্বয়, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কল্যাণমূলক পদক্ষেপগুলি প্রদান ব্যবস্থার উন্নতি এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার সেরা উপায়গুলি নিয়ে।
আজ রাজ্যসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289851®=48&lang=1
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2289936)
आगंतुक पटल : 10