প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আষাঢ়ী একাদশী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 25 JUL 2026 11:35AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ জুলাই ২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এই শুভ দিনটি ভক্তি ও করুণার শাশ্বত বার্তার প্রতীক।
শ্রী মোদী প্রার্থনা করেন যেন ভগবান বিঠলের আশীর্বাদ আনন্দ, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনে এবং সকলকে একটি উন্নত সমাজের পথে পরিচালিত করে। প্রধানমন্ত্রী আরও কামনা করেন যে, প্রতিটি মানুষের কল্যাণ ও মর্যাদার জন্য নিরলসভাবে কাজ করার এবং সেবা করার সংকল্প যেন আরও সুদৃঢ় হয়।

'এক্স' (X)-এ একাধিক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন:

"পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষে সকলকে শুভেচ্ছা। এই শুভ দিনটি ভক্তি ও করুণার শাশ্বত বার্তার প্রতীক। ভগবান বিঠলের আশীর্বাদ আনন্দ, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং আমাদের একটি উন্নত সমাজের পথে পরিচালিত করুক। প্রতিটি মানুষের কল্যাণ ও মর্যাদার জন্য সেবা ও নিরলসভাবে কাজ করার সংকল্পকে তিনি আরও সুদৃঢ় করুন।
https://x.com/narendramodi/status/2080870130846994575?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2080870130846994575%7Ctwgr%5E485bf4b6cb4a549bca12e8140163e1ed2dd10c4f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2289275reg%3D3lang%3D1
"আষাঢ় মাসের  পবিত্র একাদশী তিথি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাই। এই শুভ দিনটি ভক্তি ও করুণার শাশ্বত বার্তার প্রতীক। ভগবান বিঠলের আশীর্বাদ আনন্দ, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং আমাদের একটি উন্নত সমাজের পথে পরিচালিত করুক। প্রতিটি মানুষের কল্যাণ ও মর্যাদার জন্য সেবা ও নিরলসভাবে কাজ করার সংকল্পকে তিনি আরও সুদৃঢ় করুন।
https://x.com/narendramodi/status/2080894141014368582?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2080894141014368582%7Ctwgr%5E485bf4b6cb4a549bca12e8140163e1ed2dd10c4f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2289275reg%3D3lang%3D1

 

SC/SB/DM


(रिलीज़ आईडी: 2289330) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Telugu , Malayalam