নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

মিশন পোষণ প্রকল্পের দ্বিতীয় পর্বে পুষ্টির মানোন্নয়নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের উল্লেখযোগ্য পদক্ষেপ

प्रविष्टि तिथि: 24 JUL 2026 1:59PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৪  জুলাই ২০২৬

 


অপুষ্টি চ্যালেঞ্জ মোকাবিলায় অঙ্গনওয়াড়ি পরিষেবা, পোষণ অভিযান এবং উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলি সহ উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার ১৪-১৮ বছরের মধ্যে কিশোরীদের মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণের দ্বিতীয় পর্ব অর্থাৎ মিশন পোষণ প্রকল্পের দ্বিতীয় পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি একটি কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত মিশন, যার আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই মিশনটি বাস্তবায়িত হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে মিশন পোষণ দ্বিতীয় পর্বের জন্য ২১,৯৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ দ্বিতীয় পর্বের আওতায় নির্দিষ্ট সূচকগুলোর ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সুবিধা প্রাপকদের এই বিষয়ে কাজকর্মের নিয়মিত নজরদারিত পোষণ ট্র্যাকার নামক একটি ডিজিটাল অ্যাপ্লিকেশন বা আইসিটি-ভিত্তিক টুল চালু করেছে। ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বৃদ্ধির সমস্যা, অপচয় এবং কম ওজনের সমস্যা দ্রুত শনাক্ত করতে ক্ষেত্রে পোষণ ট্র্যাকার-এর প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। পুষ্টি সংক্রান্ত সূচকগুলির বিষয়ে দেশের রাজ্যভিত্তিক তথ্য পোষণ ট্র্যাকার-এর পাবলিক ড্যাশবোর্ডে পাওয়া যায়। তা দেখতে লিঙ্কটি হল
https://www.poshantracker.in/statistics।

স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম-রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত মৃত্যু সংক্রান্ত বিষয়ে ২০২১-২৩-এর প্রতিবেদনে শিশু মৃত্যুতে প্রত্যক্ষ কারণ হিসেবে অপুষ্টি চিহ্নিত  হয়নি। তবে সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমা অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

মিশন পোষণ দ্বিতীয় পর্বের আওতায় পুষ্টির মানোন্নয়নে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে

জাতীয় খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩-এর দ্বিতীয় তফসিলে উল্লেখ রয়েছে পুষ্টি-সংক্রান্ত মানদণ্ড অনুযায়ী  ৬ মাস থেকে ৬ বছর বয়সী শিশুদের, গর্ভবতী মায়েদের, স্তন্যদানকারী মা এবং কিশোরীদের সম্পূরক পুষ্টি প্রদান করা হয়। এছাড়া, তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের টেক-হোম রেশন-এর মাধ্যমে অতিরিক্ত পুষ্টিও প্রদান করা হয়ে থাকে।

গৃহীত অন্যতম প্রধান কার্যক্রম হলো জন আন্দোলনের দ্বিবার্ষিক পোষণ পাখওয়াড়া এবং বার্ষিক পোষণ মাসের মাধ্যমে সম্প্রদায় সংহতিকরণ, পুষ্টিবিষয়ক সচেতনতা ও প্রচার কার্যক্রম পরিচালনা। পুষ্টির সঠিক অভ্যাস গড়ে তুলতে আচরণগত পরিবর্তনের লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন।

শিশুদের মধ্যে তীব্র অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসার পাশাপাশি  অসুস্থতা ও মৃত্যু হার হ্রাসের লক্ষ্যে, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক যৌথভাবে শিশুদের অপুষ্টি ব্যবস্থাপনার প্রোটোকল প্রকাশ করেছে।

খাদ্যাভ্যাসে বৈচিত্র্য এবং পুষ্টিকর স্থানীয় কৃষিপণ্য গ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পোষণ বাটিকা গড়ে তোলা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে প্রজনন, মা, নবজাতক, শিশু, কিশোর-কিশোরী স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কৌশল বাস্তবায়ন করে থাকে। এর অন্তর্ভুক্ত কার্যক্রমগুলোর মাধ্যমে সারা দেশে কিশোরী, গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা এবং ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি-সংক্রান্ত বিষয়গুলির সমাধান করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো

অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচিটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে ৭টি সুবিধা প্রাপক ও ৭টি পদক্ষেপকে    রক্তাল্পতার উচ্চ প্রাদুর্ভাব প্রতিরোধে কাজে লাগানো হচ্ছে।

অপুষ্টি প্রতিরোধে পুষ্টি পুনর্বাসন কেন্দ্রগুলির মাধ্যমে মাঝারি ও তীব্র মাত্রার অপুষ্টিতে জটিল রোগে আক্রান্ত ৫ বছরের কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা ও পুষ্টিসেবা প্রদান করার সংস্থান রয়েছে।

স্তন্যপান করানোর হার বৃদ্ধির লক্ষ্যে মাদার্স অ্যাবসোলিউট অ্যাফেকশন কর্মসূচি।

নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি অসুস্থ, অপরিণত ও কম ওজনের শিশুদের খাওয়ানোর রয়েছে ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার।

জাতীয় কৃমিমুক্তকরণ দিবসের আওতায়, মাটি-বাহিত কৃমির সংক্রমণ কমানোর লক্ষ্যে অ্যালবেনডাজল ট্যাবলেট সেবন খাওয়ানো হয়।

মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি, শিশুযত্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রাম স্বাস্থ্য স্যানিটেশন ও পুষ্টি দিবস পালন করা হয়।

লোকসভায় এক প্রশ্নের উত্তরে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীমতি সাবিত্রী ঠাকুর এই তথ্য জানিয়েছেন।

 


SC/ AB /CS


(रिलीज़ आईडी: 2288953) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी