যোগাযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

দক্ষিণ ত্রিপুরা জেলা ও সংলগ্ন এলাকা জুড়ে মোবাইল নেটওয়ার্কের মান মূল্যায়ন করেছে ট্রাই

प्रविष्टि तिथि: 23 JUL 2026 2:56PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৩ জুলাই,২০২৬: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) সাধারণ টেলিকম গ্রাহকদের প্রকৃত পরিষেবার মান সম্পর্কে অবহিত করতে এবং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে পরিষেবার গুণগত মান আরো উন্নত করার জন্য উৎসাহিত করতে ২০২৬ সালের মে মাসে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং সংলগ্ন এলাকাগুলিতে পরিচালিত ইন্ডিপেন্ডেন্ট ড্রাইভ টেস্ট (আইডিটি)-এর ফলাফল প্রকাশ করেছে। এই ড্রাইভ টেস্টের উদ্দেশ্য হলো টেলিকম সার্ভিস প্রোভাইডার (টিএসপি) দ্বারা প্রদত্ত মোবাইল নেটওয়ার্ক পরিষেবার (ভয়েস ও ডেটা উভয়ই) রিয়েল-টাইম গুণমান মূল্যায়ন ও যাচাই করা। আইডিটি চলাকালীন, ট্রাই কভারেজ, কল ড্রপ রেট কল সেটআপ সাকসেস রেট, ডেটা ডাউনলোড এবং আপলোডের গতি ইত্যাদির মতো পরিষেবার গুণমানের মূল প্যারামিটারগুলির জন্য টিএসপি-গুলির কর্মক্ষমতা নথিভুক্ত করে, যা পরবর্তীতে গ্রাহকদের অবহিত করতে এবং টিএসপি-গুলিকে তাদের পরিষেবা উন্নত করতে উৎসাহিত করার জন্য প্রকাশ করা হয়।

এই ইন্ডিপেন্ডেন্ট ড্রাইভ টেস্ট গুলো শহর, হটস্পট, গণপরিবহন কেন্দ্র ইত্যাদি স্থানে মোবাইল নেটওয়ার্ক পারফরম্যান্স পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ধরনের ড্রাইভ টেস্টিং-এ টু-জি, থ্রি-জি, ফোর- জি এবং ফাইভ - জি নেটওয়ার্কের উপর সমস্ত টিএসপি'র সিম কার্ড ব্যবহার করে লাইভ ডেটা এবং ভয়েস সেশন স্থাপন করা হয়। একাধিক উন্নতমানের টেস্ট হ্যান্ডসেট ব্যবহার করা হয় এবং উন্নত সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে সেশনগুলো রিয়েল-টাইমে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হয়।

ট্রাই, তার নিযুক্ত সংস্থার মাধ্যমে, ১৩ই মে ২০২৬ থেকে ১৬ই মে ২০২৬ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলা ও সংলগ্ন এলাকায় সিটি ড্রাইভ – ২৪৪.২ কিমি, হটস্পট লোকেশন – ৯টি এবং ওয়াক টেস্ট – ১.৬ কিমি জুড়ে ড্রাইভ টেস্ট পরিচালনা করেছে। এই পরীক্ষাগুলি ট্রাই-এর কলকাতা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল। 

ইন্ডিপেন্ডেন্ট টেস্ট ড্রাইভের মাধ্যমে দক্ষিণ ত্রিপুরা জেলা ও সংলগ্ন এলাকাগুলিতে মোবাইল নেটওয়ার্কের সামগ্রিক কর্মক্ষমতা নীচে সংক্ষেপে তুলে ধরা হলো: -

ক) কভারেজ ঘাটতি - অটো-সিলেকশন মোডে ফাইভ-জি, ফোর-জি থ্রি-জি এবং টু-জি সিটি ড্রাইভ টেস্ট রুটে ভয়েস টেস্টিং চলাকালীন প্রাপ্ত সিগন্যাল শক্তি, যা সংগৃহীত মোট নমুনার মধ্যে দুর্বল সিগন্যাল শক্তির নমুনার সংখ্যা হিসাবে পরিমাপ করা হয়েছে, তা এয়ারটেলের জন্য ছিল ৬২১৭/৩০৭৫৪, বিএসএনএলের জন্য ১১৮৫৪/২৮৮০০, আরজেআইএলের জন্য ৭৫৯০/৩৫৫২৭ এবং ভিআইএলের জন্য ৮৬২৭/১৯৫৫৩। কভারেজ ঘাটতির বিস্তারিত বিবরণ সংযুক্ত মানচিত্রে প্রদান করা হয়েছে।

খ) কল ড্রপ - সফলভাবে স্থাপিত হওয়া কলের সংখ্যার মধ্যে ড্রপ হওয়া কলের সংখ্যা হিসাবে পরিমাপ করা এই ড্রপ হওয়া কলের সংখ্যা ছিল এয়ারটেলের জন্য ৯/২২১, বিএসএনএলের জন্য ২২/১৭৬, আরজেআইএলের জন্য ২/২৫৪ এবং ভিআইএলের জন্য ২৪/১৪৮। ড্রপ হওয়া কলের স্থানগুলির বিস্তারিত বিবরণ সংযুক্ত মানচিত্রে দেওয়া হয়েছে।

গ) কল সাইলেন্স ইনস্ট্যান্স - মোট স্থাপিত কলের মধ্যে ৩ সেকেন্ডের বেশি সময় ধরে নীরব থাকা কলের সংখ্যাকে কল সাইলেন্স ইনস্ট্যান্স হিসাবে পরিমাপ করা হয়েছে। এয়ারটেলের ক্ষেত্রে এই সংখ্যা ছিল ২০১টির মধ্যে ১৭টি, বিএসএনএলের ক্ষেত্রে ১৩১টির মধ্যে ২৪টি, আরজেআইএলের ক্ষেত্রে ২৪৪টির মধ্যে ২০টি এবং ভিআইএলের ক্ষেত্রে ৯৯টির মধ্যে ৬টি। কল সাইলেন্স ইনস্ট্যান্সগুলোর অবস্থানের বিস্তারিত বিবরণ সংযুক্ত মানচিত্রে দেওয়া হয়েছে।

ঘ) ডেটা ডাউনলোড এবং আপলোড গতি 

i) ডেটা ডাউনলোডের পারফরম্যান্স (সামগ্রিকভাবে): এয়ারটেলের (ফাইভ-জি ফোর-জি) জন্য গড় ডাউনলোড স্পিড ৮৮.৬৭ এমবিপিএস, বিএসএনএল-এর (ফোর-জি, টু-জি)'র জন্য ১০.৬৪ এমবিপিএস, আরজেআইএল-এর (ফাইভ -জি, ফোর-জি)'র জন্য ৪৬.১১ এমবিপিএস এবং ভিআইএল-এর ফাইভ -জি ফোর-জি টু-জি'র জন্য ৩৫.১৯ এমবিপিএস পরিলক্ষিত হয়েছে। ডাউনলোডের গতির বিস্তারিত তথ্য সংযুক্ত মানচিত্রে প্রদান করা হয়েছে।

ii) ডেটা আপলোড পারফরম্যান্স (সামগ্রিকভাবে): এয়ারটেলের ফাইভ -জি ফোর-জি'র জন্য গড় আপলোড স্পিড ছিল ১৭.৩২ এমবিপিএস, বিএসএনএল-এর ফোর- জি, টু- জি'র জন্য ৩.২৫ এমবিপিএস, আরজেআইএল-এর ফাইভ -জি, ফোর-জি'র জন্য ৩.৮৩ এমবিপিএস এবং ভিআইএল-এর ফাইভ -জি ফোর-জি টু-জি'র জন্য ৬.৮৪ এমবিপিএস। আপলোড থ্রুপুটের বিস্তারিত তথ্য সংযুক্ত মানচিত্রে দেওয়া হয়েছে।

সংযুক্ত মানচিত্রে লাল বিন্দুতে ক্লিক করে ড্রপ হওয়া কল এবং কল সাইলেন্সের অবস্থানগুলো দেখা যাবে।

ড্রাইভ টেস্টের রুট এবং আইডিটি চলাকালীন অতিক্রান্ত এলাকাগুলি হল,

ক) শহর - শহরের অন্তর্ভুক্ত এলাকাগুলি রাজনগর, বিলোনিয়া, পাইখোলা, রাজাপুর, শান্তিরবাজার, বাইখোরা, জোলাইবাড়ি, গার্দাং, ভুরাতলী, মনু বাজার, কালাছড়া, সাব্রুম, বৈষ্ণবপুর, দক্ষিণ মনু বনকুল এবং মতাই ইত্যাদি।

খ) হটস্পট স্থানগুলো হলো: (i) বিলোনিয়া সাব পোস্ট অফিস, ব্যাংক রোড, বিলোনিয়ার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকা, (ii) জেলা আদালত, বিলোনিয়া; (iii) জেলা হাসপাতাল, শান্তিবাজার, (iv) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, বিলোনিয়া; (v) জোলাইবাড়ি বিডিও অফিস, মুহুরিপুর, আরএফ, (vi) মনু এইচএস স্কুল, মনুবাজার, (vii) সাব্রুম মহকুমা হাসপাতাল, সাব্রুম, (viii) অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত, সাব্রুম, (ix) তৃষ্ণা অভয়ারণ্য, জয়চন্দ্রপুর।

গ) ওয়াক টেস্ট - ১৩ থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত পরিচালিত ওয়াক টেস্ট হয়েছে (i) সাব্রুম রেলওয়ে স্টেশন ,পশ্চিম জলেফা এবং (ii) বিলোনিয়া মহকুমা হাসপাতাল এলাকার মতো জনবহুল স্হাপন যেখানে মোবাইল নেটওয়ার্কের মান পর্যবেক্ষণ করা হয়।

এই আইডিটি রিপোর্টের প্রাপ্ত তথ্য সংশ্লিষ্ট টিএসপি-দের সঙ্গে শেয়ার করা হয়েছে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য । ইন্ডিপেন্ডেন্ট ড্রাইভ টেস্টের বিস্তারিত রিপোর্ট ট্রাই-এর ওয়েবসাইট www.trai.gov.in এ উপলব্ধ । কোনো স্পষ্টীকরণ বা অতিরিক্ত তথ্যের জন্য adv.kolkata@trai.gov.in- এ ইমেল করা যেতে পারে অথবা কলকাতা আর.ও.-তে অবস্থিত ট্রাই-এর আঞ্চলিক কার্যালয়ে +91-33-22361401 টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

পরিশিষ্ট দেখতে এখানে ক্লিক করুন

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2288722) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil