সংস্কৃতি মন্ত্রক
দেশের বাইরে ভারতীয় সংস্কৃতির প্রচার ও প্রসার
प्रविष्टि तिथि:
23 JUL 2026 3:50PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৩ জুলাই ২০২৬
বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। সাংস্কৃতিক চুক্তি, বিনিময় কর্মসূচি সহ নানান পন্থায় এই কাজ এগিয়ে চলেছে। জি২০, ব্রিকস, এসসিও, সার্ক এবং অন্যান্য আন্তর্জাতিক মঞ্চেও এই বিষয়টি নিয়ে সক্রিয় সরকার।
গ্লোবাল এনগেজমেন্ট আওতায় বিভিন্ন দেশে ভারত উৎসবের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমেও এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
গ্লোবল এনগেজমেন্ট স্কিমের জন্য ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ সময়কালের জন্য বরাদ্দ হয়েছে ২৯৯.৯৪ কোটি টাকা।
এছাড়াও বিদেশ মন্ত্রকের ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেসন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2288400)
आगंतुक पटल : 9