ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

মিশন মৌসমের রূপায়ণ নিয়ে সংসদে প্রশ্নোত্তর

प्रविष्टि तिथि: 22 JUL 2026 2:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২৬

 

 

দেশকে আবহাওয়া সহায়ক এবং জলবায়ু বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী মিশন মৌসম চালু করেন ২০২৫ সালের ১৪ জানুয়ারী। পৃথিবী পর্যবেক্ষণে নানা উপাদানকে শক্তিশালী করে গড়ে তুলতে এবং আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অগ্রিম পূর্বাভাস দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই ব্যবস্থার মাধ্যমে দেশের আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে ধারণা, তার মডেলিং, পূর্বাভাস এবং আরও বৃহত্তর ব্যবহারিক পরিষেবা গড়ে তুলছে এই প্রকল্প। একেবারে নির্দিষ্ট সময় ধরে যথাযথ আবহাওয়ার পরিস্থিতির পূর্বাভাস এরমধ্য দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। 

 

এই কাজে অত্যাধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম মেধা ব্যবহার করা হচ্ছে। দক্ষতা বিকাশের পাশাপাশি বৈজ্ঞানিক সহযোগিতা বিন্যাসও এর অঙ্গ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা দিতে বর্তমানে তিনটি এআই ভিত্তিক বৈশ্বিক মডেল নিরন্তর কাজ করে চলেছে। আবহাওয়া বিজ্ঞানীরা সম্পূর্ণ দেশজ পদ্ধতিতে কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং সেইসঙ্গে যন্ত্রাংশের নির্মাণ করেছেন। আবহাওয়া দফতরের নিজস্ব ব্যবস্থা গড়ে ওঠা, ডিসিশন সাপোর্ট সিস্টেম (ডিএসএস) আত্মনির্ভর ভারতের লক্ষ্য সম্পাদনে স্বনির্ভরতার প্রসারে এক বৃহত্তম উদ্যোগ। যেকোনওরকম বিপদ সংকুল আবহাওয়া নির্ভুল পূর্বাভাসের মাধ্যমে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবস্থাকে উন্নত হয়েছে। 

 

 

একেবারে গ্রামস্তর পর্যন্ত আঞ্চলিক আবহাওয়া পূর্বাভাস পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনন্য জনকেন্দ্রিক মঞ্চ হিসেবে মৌসম গ্রামকে গড়ে তোলা হয়েছে। এই মৌসম গ্রাম আগামী ৩৬ ঘন্টার পূর্বাভাস প্রতি ঘন্টাভিত্তিক দিয়ে থাকে। পরবর্তী ৫ দিনের পূর্বাভাস প্রতি ৩ ঘন্টা ভিত্তিক এবং আগামী ১০ দিনের পূর্বাভাস প্রতি ৬ ঘন্টা ভিত্তিক প্রদান করে। 

 

 

আবহাওয়া দফতর নানান মোবাইল অ্যাপ গড়ে তুলেছে আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস ও সতর্কবার্তা প্রদানের লক্ষ্যে। যেমন, মৌসম অ্যাপ, এটি আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস দিয়ে থাকে। মেঘদূত অ্যাপ কৃষি জলবায়ু পরিষেবা প্রদান করে, দামিনী অ্যাপ - বজ্রপাতের সতর্কতা দেয়, উমাং অ্যাপ - জলবায়ু পূর্বাভাস এবং সতর্কতা প্রদানের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে। 

 

 

পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে আবহাওয়া দফতর পঞ্চায়েত মৌসম সেবা পোর্টাল গড়ে তুলেছে। এতে ই-গ্রাম স্বরাজ (https://egramswaraj.gov.in) মেরি পঞ্চায়েত অ্যাপ, ই-মানচিত্র এবং মৌসম গ্রাম (https://mausamgram.imd.gov.in) –এর মাধ্যমে পঞ্চায়েত স্তরে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। 

 

 

আবহাওয়া দফতর গ্রামোন্নয়ন মন্ত্রকের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে কৃষি সখী এবং পশুসখীদের উদ্দেশ্য সাধনে একেবারে প্রান্তবর্তী স্তর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসকে পৌঁছে দিচ্ছে। 

 

 

আবহাওয়া দফতরের ৮টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে যার অধীনস্থ ২৫টি আবহাওয়া কেন্দ্র। 

 

 

যেমন, নতুন দিল্লির আঞ্চলিক আবহাওয়া দফতরের মাধ্যমে দিল্লি, চণ্ডিগড়, রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানাকে পরিষেবা প্রদান করা হয়। কলকাতা আঞ্চলিক আবহাওয়া দফতর পরিষেবা দেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জকে। এইরকমভাবে জম্মু, লক্ষ্মৌ, গুয়াহাটি, মুম্বাই, চেন্নাই, নাগপুর নানা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পরিষেবা দিয়ে থাকে। 

 

ভূবিজ্ঞান দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং লোকসভায় আজ লিখিত উত্তরে একথা জানিয়েছেন। 

 

 

SC /AB /AG


(रिलीज़ आईडी: 2287866) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , हिन्दी