শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএলআই প্রকল্পগুলি ২.৪০ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ টেনেছে, ১৪.১৫ লক্ষেরও বেশি কর্মসংস্থান

प्रविष्टि तिथि: 21 JUL 2026 3:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৬ 

 

ভারতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকার ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ১.৯১ লক্ষ কোটি টাকার অনুমোদিত আর্থিক বরাদ্দ সহ 'প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ' বা উৎপাদন-ভিত্তিক উৎসাহ ভাতা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির সামগ্রিক সমন্বয় ও পর্যবেক্ষণের জন্য 'ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড' নোডাল বিভাগ হিসেবে কাজ করে থাকে; অন্যদিকে, সংশ্লিষ্ট মন্ত্রক বা প্রশাসনিক বিভাগগুলি তাদের নিজ নিজ প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে থাকে। 

 

পিএলআই প্রকল্পের আওতায়

৩১.০৩.২০২৬ তারিখ পর্যন্ত, ২.৪০ লক্ষ কোটি টাকারও বেশি প্রকৃত বিনিয়োগ হয়েছে এবং ১৪.১৫ লক্ষেরও বেশি (প্রত্যক্ষ ও পরোক্ষ) কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

 

চালু হওয়ার পর থেকে পিএলআই প্রকল্পগুলি সম্মিলিতভাবে ১৫.২ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের রপ্তানি সম্ভব করে তুলেছে।

 

 

পিএলআই প্রকল্পের আওতাভুক্ত ক্ষেত্রগুলিতে মোট রপ্তানির পরিমাণ গত তিন বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ৩১.০৩.২০২৪ তারিখ পর্যন্ত মোট রপ্তানির পরিমাণ ছিল ৪ লক্ষ কোটি টাকা, যা ৩১.০৩.২০২৬ তারিখে বেড়ে ১৫.২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।

 

আজ লোকসভায় এক লিখিত জবাবে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ এই তথ্য জানিয়েছেন।

 

 

SC/MP/DM....


(रिलीज़ आईडी: 2287296) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी