কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

কয়লা মন্ত্রক এএআরওএইচ প্রকাশ এবং ভারত – জার্মানি রূপায়ণ চুক্তিতে স্বাক্ষর করবে ২২ জুলাই ২০২৬ তারিখে

प्रविष्टि तिथि: 21 JUL 2026 1:00PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২১ জুলাই ২০২৬

 


উপযুক্ত বিধির মাধ্যমে খনি বন্ধ করার কর্মসূচির অঙ্গ হিসেবে কয়লা মন্ত্রক ২২ জুলাই ২০২৬ তারিখে এসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন বা ‘এএআরওএইচ’ প্রকাশ করবে। স্বাধীনতার পরে এই প্রথম বিজ্ঞানসম্মতভাবে ৪২টি কয়লাখনি বন্ধ করার ব্যবস্থা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে এর সঙ্গে জড়িত জীব পরিমণ্ডল সংরক্ষণে উদ্যোগ সম্পর্কেও তথ্য থাকবে। 

এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি, পরিবেশ মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং প্রমুখ। 

খনি বন্ধ করার প্রক্রিয়াটি বেশ গুরুত্বপূর্ণ। এজন্য কয়লা মন্ত্রক নির্দিষ্ট বিধি কাঠামো তৈরি করেছে – যার মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরইসিএলএআইএম, পরিবেশবান্ধব পন্থা অবলম্বনের জন্য এলআইভিইএস এবং এসইউভিআইকেএএলপি ইত্যাদি। 

এই অনুষ্ঠানে এই সব প্রক্রিয়া সম্পর্কে তথ্য সমৃদ্ধ পরিবেশনারও ব্যবস্থা থাকবে। সেখানে কোল ইন্ডিয়া এবং তার আওতাধীন বিভিন্ন সংস্থার উদ্যোগ তুলে ধরা হবে। খনি বন্ধ করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলিও প্রাধান্য পাবে। 

ওই দিন কয়লা মন্ত্রক জার্মানির জিআইজেড সংস্থার সঙ্গে একটি রূপায়ন চুক্তিতেও স্বাক্ষর করবে – যার আওতায় খনি বন্ধ করার ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার বিষয়টি নিশ্চিত হবে। 

 


SC/AC/AS


(रिलीज़ आईडी: 2287191) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Bengali-TR , Tamil