দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
ন্যাশনাল অ্যাপ্রেনটিসশিপ প্রমোশন স্কিমের আওতায় শিক্ষানবিশদের প্রশিক্ষণ
प्रविष्टि तिथि:
20 JUL 2026 4:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জুলাই ২০২৬
কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের অগাস্টে ন্যাশনাল অ্যাপ্রেনটিসশিপ প্রমোশন স্কিম (এনএপিএস)-এর সূচনা করেছে। শিক্ষানবিশদের প্রশিক্ষণের আরও সুযোগ বৃদ্ধি করতে এই কর্মসূচির সূচনা করা হয়। ২০২২-২৩ সময়কাল থেকে এনএপিএস-২ কর্মসূচির সূচনা হয়েছে। গত ৫ বছরে এই প্রকল্পে বিভিন্ন রাজ্য থেকে বহু শিক্ষানবিশ প্রশিক্ষণ পেয়েছেন। পশ্চিমবঙ্গে ২০২১-২২ সালে ১৮,৭৯১ জন, ২০২২-২৩ সালে ২৬,১০৯ জন, ২০২৩-২৪ সালে ২৯,৫৩৮ জন, ২০২৪-২৫ সালে ২৩,৩২৪ জন, ২০২৫-২৬ সালে ৩৫,১৫৩ জন এবং ৩০ জুন পর্যন্ত পাওয়া হিসেবে ২০২৬-২৭ সালে ৮৫৩১ জন প্রশিক্ষণ পেয়েছেন।
ত্রিপুরায় ২০২১-২২ সালে ২৪৪ জন, ২০২২-২৩ সালে ৩৬৮ জন, ২০২৩-২৪ সালে ৩৮৩ জন, ২০২৪-২৫ সালে ৪৪৯ জন, ২০২৫-২৬ সালে ৫৩৩ জন এবং ৩০ জুন পর্যন্ত পাওয়া হিসেবে ২০২৬-২৭ সালে ৯৫ জন প্রশিক্ষণ নিয়েছেন।
আসামে ২০২১-২২ সালে ১৪,০০৭ জন, ২০২২-২৩ সালে ৯৬৬০ জন, ২০২৩-২৪ সালে ৮১৭৪ জন, ২০২৪-২৫ সালে ৫৮০১ জন, ২০২৫-২৬ সালে ১০,০২৮ জন এবং ৩০ জুন পর্যন্ত পাওয়া হিসেবে ২০২৬-২৭ সালে ১৩৯৪ জন প্রশিক্ষণ পেয়েছেন।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২০২১-২২ সালে ৯ জন, ২০২২-২৩ সালে ৪১ জন, ২০২৩-২৪ সালে ৪৮ জন, ২০২৪-২৫ সালে ১৯৯ জন, ২০২৫-২৬ সালে ১৭৭ জন এবং ৩০ জুন পর্যন্ত পাওয়া হিসেবে ২০২৬-২৭ সালে ৯২ জন প্রশিক্ষণ নিয়েছেন।
১৯৬১ সালের শিক্ষানবিশ আইনের আওতায় শিক্ষানবিশদের যে ভাতা দেওয়া হয়, সেখানে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সরকারের পক্ষ থেকে আংশিক সহায়তা করা হয়। ভাতার সর্বোচ্চ ২৫ শতাংশ অর্থ সরকার প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর প্রক্রিয়ায় শিক্ষানবিশদের অ্যাকাউন্টে প্রেরণ করে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগে শিক্ষানবিশদের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য। এনএপিএস-২-এর আওতায় ৪৭ লক্ষ ৫০,৪৩২ জন প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286582®=48&lang=1
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী।
SC/CB/NS
(रिलीज़ आईडी: 2286672)
आगंतुक पटल : 13